1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাজিপুরে সেচ পাম্প চুরি আতঙ্কে কৃষক,চোর শনাক্ত হলেও প্রতিকার মেলেনি গ্রাম আদালতে।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে
মিজান রহমানঃ কাজিপুর(সিরাজগঞ্জ)  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নে পানির সেচ পাম্প  চুরির আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে স্হানীয় জনসাধারণ। ইতোমধ্যেই চুরি যাওয়া সেচ পাম্প  উদ্ধারে পুলিশি সহায়তা চেয়ে কাজিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম।
৪ই সেপ্টেম্বর(সোমবার) দুপুরে উপজেলার মনসুরনগর ইউনিয়নের আলহাজ্ব হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম সহ আরও কয়েকজন ভুক্তভোগী কৃষক কাজিপুর থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে মনসুরনগর ইউনিয়নের হাফিজুর রহমানের ছেলে সুমন মিয়া, মৃত আব্দুল শেখের ছেলে আশরাফ আলী, মোঃ রইচ এর ছেলে শাহাদাত, নইমুদ্দিনের ছেলে হাফিজুর সহ আরও ২/৩ জনকে অজ্ঞাত নামা করে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ ও সরেজমিন ঘুরে জানা যায়,গত ২রা এপ্রিল অভিযোগ দায়েরকারী রফিকুল ইসলাম সহ আরও কয়েকজন কৃষকের সেচ পাম্প হারিয়ে যায়, সেচ পাম্প চুরির আতঙ্কে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলে কয়েকজন চোরকে শনাক্ত করে স্হানীয় ইউপি চেয়ারম্যানের কাছে হাজির করা হয়,গ্রাম্য আদালতে বিচারের দিন তারিখ ধার্য্য হলে সংঘবদ্ধ চোরচক্র হাজির না হয়ে টালবাহানা শুরু করে, কোন উপায়ন্তর না পেয়ে চুরি যাওয়া সেচ পাম্প উদ্ধারে অবশেষে কাজিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
ভোগান্তির শিকার ও স্হানীয় কৃষক আশরাফুল ইসলাম বলেন,”এই পর্যন্ত প্রায় ১০টি চুরি হওয়া মটর উদ্ধার হয়েছে।চোর শনাক্ত হয়েছে,মুরব্বিদের সামনে দোষ স্বীকার করেছে কিন্তু বিচার হচ্ছে না”।
এ বিষয়ে জানতে চাইলে মনসুর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর বলেন, “চোর চক্রের অভিভাবকরা আমার কাছে এসেছে দোষ স্বীকার করেছে। তাদের অভিভাবকরা বলছে চোর চক্রের সদস্যরা এলাকায় না থাকায় তাদের হাজির করতে দেরী হচ্ছে”।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল দত্ত জানান,” আমি সাক্ষীর কাজে টাঙ্গাইল গিয়েছিলাম,থানায় অভিযোগ হয়েছে কিনা জানি না,অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে”।
এদিকে কোন প্রতিকার না পেয়ে চুরি আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে সাধারণ কৃষক,সারাদিন হাঁড়ভাঙা খাঁটুনি শেষে সেচ পাম্প চুরি আটকাতে পালাবদল করে রাতের পর রাত জেগে পাহারা দিচ্ছে কৃষক।সাধারণ মানুষের চাওয়া অচিরেই মিলবে সমাধান। আবারও নিশ্চিতে ঘুমাতে পারবে কৃষক।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews