1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আশ্বাস,আজ রাত থেকে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন জয়পুরহাটে আধুনিক ৬ তলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ, স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু ঝিকরগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডা:মোসলেহ উদ্দীন ফরিদ এমপি মেম্বার পদে নতুন চমক, আলোচনায় তরুন মুখ শফিকুল মরেও অমর সাহসী লিটন দাশ, শিক্ষা ও গবেষণায় দেহ দান করেছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক দ্রব্য ও মোটরসাইকেলসহ ১ জন আটক মেম্বার পদে আলোচনায় নতুন মুখ জাকির মুন্সি ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ঝিকরগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর মেম্বার পদে আলোচনায় নতুন মুখ আফতাব : ভরসা রাখছে তৃনমূলে ঝিকরগাছার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অনিয়মতান্ত্রিক ভাবে হওয়ায় মানববন্ধন ও ঝাড়ুমিছিল অনুষ্ঠিত বেলকুচিতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, কুপিয়ে জখমের অভিযোগ: ৯৯৯-এ ফোন,পুলিশের হস্তক্ষেপ ও সমঝোতার উদ্যোগের পরদিনই ফের হামলা; গুরুতর আহত হয়ে ঢামেকে মমিন তৃণমূলের বাঁধভাঙ্গা সমর্থনে মেম্বার পদে আলোচনার শীর্ষে কামাল ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন ড.শফিকুর রহমান বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত “ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ২০২৬ অনুষ্ঠিত রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আশ্বাস,আজ রাত থেকে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন জয়পুরহাটে আধুনিক ৬ তলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ, স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু ঝিকরগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডা:মোসলেহ উদ্দীন ফরিদ এমপি মেম্বার পদে নতুন চমক, আলোচনায় তরুন মুখ শফিকুল মরেও অমর সাহসী লিটন দাশ, শিক্ষা ও গবেষণায় দেহ দান করেছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক দ্রব্য ও মোটরসাইকেলসহ ১ জন আটক মেম্বার পদে আলোচনায় নতুন মুখ জাকির মুন্সি ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

  

দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ের নিজ কার্যালয় থেকে হেটে কৃষি মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানকার সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসময়, কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্যে বলা হয়, ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো হচ্ছে। ২০২১-২২ অর্থবছরে দেশে সরিষার উৎপাদন ছিল ৮ দশমিক ২৪ লাখ মেট্রিক টন। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ১৫ দশমিক ৩৪ লাখ টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ১৫ দশমিক ৪১ লাখ টনে দাঁড়িয়েছে।

পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর উদ্যোগের কথাও বৈঠকে তুলে ধরা হয়। কৃষকের পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণে এয়ার-ফ্লো প্রযুক্তির ব্যবহার এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি লবণাক্ততা, খরা ও জলাবদ্ধতাসহিষ্ণু নতুন ফসলের জাত মাঠপর্যায়ে ছড়িয়ে দেয়ার কার্যক্রম চলছে।

কৃষি গবেষণার অগ্রগতি তুলে ধরে মন্ত্রণালয় জানায়, বিভিন্ন ফসলের মোট ১ হাজার ৯০টি জাত উদ্ভাবিত হয়েছে। এর মধ্যে ধানের জাত ১৫৫টি। এ ছাড়া এক হাজারের বেশি কৃষিপ্রযুক্তি উদ্ভাবনের তথ্য বৈঠকে উপস্থাপন করা হয়। কৃষি উৎপাদনে শ্রম ও ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে কৃষিযান্ত্রিকীকরণে আরও গুরুত্ব দেয়ার কথা উঠে আসে বৈঠকে। দেশীয় কৃষিযন্ত্র উদ্ভাবন ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টারসহ বিভিন্ন কৃষিযন্ত্র কৃষকের কাছে সুলভমূল্যে পৌঁছে দেয়ার উদ্যোগ রয়েছে।

একই সঙ্গে কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগও তুলে ধরা হয়। দেশে মোট ২ হাজার ৬১৭টি সৌর সেচব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর সেচ বাড়ানো গেলে কৃষকের সেচব্যয় ও প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব বলে বৈঠকে আলোচনা হয়।

কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দিতে কৃষক কার্ড কর্মসূচিও বৈঠকে গুরুত্ব পায়। কৃষি মন্ত্রণালয় ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কার্ডের আওতায় আনার লক্ষ্য নিয়েছে। প্রথম ধাপে প্রায় ১ লাখ ১০ হাজার কৃষককে কার্ড দেয়ার প্রস্তুতির কথাও জানানো হয়েছে।

বৈঠকে কৃষিযান্ত্রিকীকরণ, সৌর সেচ, খাল খনন, বৃক্ষরোপণ এবং কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দিকে নজর দিতে বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব—এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বৃদ্ধিতে আরও জোর দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews