1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আশ্বাস,আজ রাত থেকে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন জয়পুরহাটে আধুনিক ৬ তলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ, স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু ঝিকরগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডা:মোসলেহ উদ্দীন ফরিদ এমপি মেম্বার পদে নতুন চমক, আলোচনায় তরুন মুখ শফিকুল মরেও অমর সাহসী লিটন দাশ, শিক্ষা ও গবেষণায় দেহ দান করেছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক দ্রব্য ও মোটরসাইকেলসহ ১ জন আটক মেম্বার পদে আলোচনায় নতুন মুখ জাকির মুন্সি ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ঝিকরগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর মেম্বার পদে আলোচনায় নতুন মুখ আফতাব : ভরসা রাখছে তৃনমূলে ঝিকরগাছার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অনিয়মতান্ত্রিক ভাবে হওয়ায় মানববন্ধন ও ঝাড়ুমিছিল অনুষ্ঠিত বেলকুচিতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, কুপিয়ে জখমের অভিযোগ: ৯৯৯-এ ফোন,পুলিশের হস্তক্ষেপ ও সমঝোতার উদ্যোগের পরদিনই ফের হামলা; গুরুতর আহত হয়ে ঢামেকে মমিন তৃণমূলের বাঁধভাঙ্গা সমর্থনে মেম্বার পদে আলোচনার শীর্ষে কামাল ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন ড.শফিকুর রহমান বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত “ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ২০২৬ অনুষ্ঠিত রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আশ্বাস,আজ রাত থেকে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন জয়পুরহাটে আধুনিক ৬ তলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ, স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু ঝিকরগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডা:মোসলেহ উদ্দীন ফরিদ এমপি মেম্বার পদে নতুন চমক, আলোচনায় তরুন মুখ শফিকুল মরেও অমর সাহসী লিটন দাশ, শিক্ষা ও গবেষণায় দেহ দান করেছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক দ্রব্য ও মোটরসাইকেলসহ ১ জন আটক মেম্বার পদে আলোচনায় নতুন মুখ জাকির মুন্সি ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

তৃণমূলের বাঁধভাঙ্গা সমর্থনে মেম্বার পদে আলোচনার শীর্ষে কামাল

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মো: আজাদ খান,চিতলমারীঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বাগেরহাটের চিতলমারী ৫নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। চায়ের আড্ডা থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন একটাই আলোচনা—কে হচ্ছেন আগামী দিনের জনপ্রতিনিধি? নির্বাচনী এই ডামাডোলের মধ্যেই সাধারণ ভোটারদের ব্যাপক আগ্রহ আর চাহিদার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তৃণমূলের পরীক্ষিত নেতা ৫ নং চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, ৭৮ নং রুইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, চিতলমারী থানা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো: কামাল শেখ (বি,এ)।
দেশপ্রেম ও শৃঙ্খলার বার্তা নিয়ে মেম্বার পদে আলোচনায় এখন তিনি শীর্ষে।

রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনে রাজপথের সম্মুখ সারিতে দেখা গেছে তাঁকে। ছাত্ররাজনীতি দিয়ে শুরু, এরপর যখন যে দায়িত্ব পেয়েছেন, নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। দলীয় পরিচয়ের বাইরেও শিক্ষিত, মার্জিত ও দক্ষ সংগঠক হিসেবে এলাকায় তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি। আর এ কারণেই সাধারণ মানুষ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে তাঁকেই নিজেদের প্রতিনিধি হিসেবে দেখতে চাইছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, কামাল শেখ এর রাজনৈতিক পথচলা মোটেও মসৃণ ছিল না। আদর্শের প্রশ্নে বরাবরই আপসহীন থাকায় নানা সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে তাঁকে। একাধিক মামলার আসামি হয়েও তিনি লক্ষ্যভ্রষ্ট হননি। এত হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েও নিজের নীতি থেকে একচুলও সরে না দাঁড়ানোয় সাধারণ মানুষের মনে তাঁর প্রতি গভীর আস্থার জন্ম নিয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে ইউনিয়ন নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কামাল শেখের মতো একজন শিক্ষিত, ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির জনপ্রতিনিধি পাওয়া সময়ের দাবি বলে মনে করেন সাধারণ মানুষ ও তৃণমূলের নেতা-কর্মীরা। ভোটারদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনই আগামী নির্বাচনে তাঁর সবচেয়ে বড় শক্তি। স্থানীয়দের প্রত্যাশা, সব বাধা পেরিয়ে আগামী দিনে সাধারণ মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবেন এই নেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews