1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আশ্বাস,আজ রাত থেকে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন জয়পুরহাটে আধুনিক ৬ তলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ, স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু ঝিকরগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডা:মোসলেহ উদ্দীন ফরিদ এমপি মেম্বার পদে নতুন চমক, আলোচনায় তরুন মুখ শফিকুল মরেও অমর সাহসী লিটন দাশ, শিক্ষা ও গবেষণায় দেহ দান করেছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক দ্রব্য ও মোটরসাইকেলসহ ১ জন আটক মেম্বার পদে আলোচনায় নতুন মুখ জাকির মুন্সি ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ঝিকরগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর মেম্বার পদে আলোচনায় নতুন মুখ আফতাব : ভরসা রাখছে তৃনমূলে ঝিকরগাছার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অনিয়মতান্ত্রিক ভাবে হওয়ায় মানববন্ধন ও ঝাড়ুমিছিল অনুষ্ঠিত বেলকুচিতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, কুপিয়ে জখমের অভিযোগ: ৯৯৯-এ ফোন,পুলিশের হস্তক্ষেপ ও সমঝোতার উদ্যোগের পরদিনই ফের হামলা; গুরুতর আহত হয়ে ঢামেকে মমিন তৃণমূলের বাঁধভাঙ্গা সমর্থনে মেম্বার পদে আলোচনার শীর্ষে কামাল ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন ড.শফিকুর রহমান বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত “ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ২০২৬ অনুষ্ঠিত রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আশ্বাস,আজ রাত থেকে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন জয়পুরহাটে আধুনিক ৬ তলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ, স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু ঝিকরগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডা:মোসলেহ উদ্দীন ফরিদ এমপি মেম্বার পদে নতুন চমক, আলোচনায় তরুন মুখ শফিকুল মরেও অমর সাহসী লিটন দাশ, শিক্ষা ও গবেষণায় দেহ দান করেছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক দ্রব্য ও মোটরসাইকেলসহ ১ জন আটক মেম্বার পদে আলোচনায় নতুন মুখ জাকির মুন্সি ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

জয়পুরহাটে আধুনিক ৬ তলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ, স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মো: আল হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং জেলার সার্বিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাসুদ রানা প্রধান।

​মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন, গ্রামীণ সড়ক ও ড্রেন নির্মাণসহ ইউনিয়ন থেকে উপজেলা ও জেলা পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে তাঁর নেতৃত্বে জেলা পরিষদ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

জেলা পরিষদের প্রশাসক জনাব মাসুদ রানা প্রধান বিশ্বাস করেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই যথেষ্ট নয়—মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করাও সমান গুরুত্বপূর্ণ।
​এই লক্ষ্যকে সামনে রেখে জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র পাচুর মোড়ে ৬ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ‘জেলা পরিষদ মার্কেট’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য গতি সঞ্চার হবে বলে জেলা পরিষদ কর্তৃপক্ষ আশাবাদী।

​এই বৃহৎ স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়’ থেকে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সরেজমিনে প্রস্তাবিত স্থানের সংশ্লিষ্ট ভূমি, প্রকল্পের কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা, আইনগত বিষয়, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, পরিবেশগত প্রভাব, অগ্নিনিরাপত্তা এবং বিভিন্ন বিধি বিধান যথাযথভাবে প্রতিপালিত হয়েছে কি না তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে প্রয়োজনীয় প্রতিবেদন প্রদান করবে।

​আশা করা হচ্ছে, কমিটির পরিদর্শন ও সুপারিশের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের পথ আরও সুগম হবে এবং জয়পুরহাটবাসীর দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

​জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এই উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী, এমপি এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

​জনাব মাসুদ রানা প্রধান সংবাদমাধ্যমকে জানান, “জয়পুরহাটের উন্নয়ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে জেলা পরিষদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, জয়পুরহাটের অগ্রযাত্রায় আমি সবসময় আপনাদের পাশে থাকব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews