1. admin@dainikjamunaexpress.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ছুড়ে ফেললেন মা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ, সরকারের নজরদারিতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিল্পোদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মালিকানাধীন স্ট্যান্ডার্ড গ্রুপ জয়পুরহাটে ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি জেদ্দায় দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ, চারজন একই পরিবারের সদস্য ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল ঝিকরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে গাড়ির চাপায় বানরের মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত ধুনটে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রতি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি লাখাই থানার শরীফ আহমেদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছায় বিএনপি নেতার গণসংযোগ লিফলেট বিতরণ প্রয়াত প্রভাস চন্দ্র সাহার স্মরণে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা ও স্মরণ সভা শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের দ্বিতীয় তলার ছাদ ঢালাই ,ভক্তদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের তৃতীয় তলার ছাদ ঢালাই ,ভক্তদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু
শিরোনাম:
টয়লেটে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ছুড়ে ফেললেন মা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ, সরকারের নজরদারিতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিল্পোদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মালিকানাধীন স্ট্যান্ডার্ড গ্রুপ জয়পুরহাটে ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি জেদ্দায় দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ, চারজন একই পরিবারের সদস্য ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল ঝিকরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে গাড়ির চাপায় বানরের মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার সম্ভাবনা জামায়াতে ইসলামীর ক্ষমতার লোভের কারণেই নষ্ট হয়ে গেছে বলে তীব্র ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘সীরাত গবেষক সংবর্ধনা ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামের নীতি ও আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখেই ইসলামি দলগুলোকে, বিশেষ করে কওমি ঘরানার দলগুলোকে এক মঞ্চে আনার আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এ উদ্যোগে জামায়াতে ইসলামীসহ আরো কয়েকটি দলও যুক্ত ছিল।

জামায়াতের অবস্থানের কড়া সমালোচনা করে তিনি বলেন, এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে এমনটি বুঝতে পেরেই জামায়াত দেশের স্বার্থ, জনগণের স্বার্থ এবং ইসলামের বৃহত্তর স্বার্থ বিসর্জন দিয়ে ইসলামি দলগুলোর মধ্যকার সেই ঐক্যের সুন্দর পরিবেশ নষ্ট করে দিয়েছে।

তিনি আরো বলেন, ইসলামের নীতি ও আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করা গেলেই কেবল দেশে প্রকৃত শান্তি, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। অথচ গত ৫৫ বছর ধরে যে নীতি ও আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখা গেছে, সেই একই পুরোনো নীতি ও আদর্শের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠার আশা করা সম্পূর্ণ অমূলক ও অযৌক্তিক।

অনুষ্ঠানে উপস্থিত সুধীজন ও সাংবাদিকদের উদ্দেশে পীর সাহেব চরমোনাই পুনর্ব্যক্ত করে বলেন, দেশের মানুষকে সত্যিকারের মুক্তি ও শান্তি দিতে হলে ইসলামের সুমহান নীতি ও আদর্শ বাস্তবায়নের আর কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews