1. admin@dainikjamunaexpress.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ছুড়ে ফেললেন মা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ, সরকারের নজরদারিতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিল্পোদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মালিকানাধীন স্ট্যান্ডার্ড গ্রুপ জয়পুরহাটে ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি জেদ্দায় দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ, চারজন একই পরিবারের সদস্য ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল ঝিকরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে গাড়ির চাপায় বানরের মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত ধুনটে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রতি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি লাখাই থানার শরীফ আহমেদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছায় বিএনপি নেতার গণসংযোগ লিফলেট বিতরণ প্রয়াত প্রভাস চন্দ্র সাহার স্মরণে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা ও স্মরণ সভা শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের দ্বিতীয় তলার ছাদ ঢালাই ,ভক্তদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের তৃতীয় তলার ছাদ ঢালাই ,ভক্তদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু
শিরোনাম:
টয়লেটে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ছুড়ে ফেললেন মা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ, সরকারের নজরদারিতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিল্পোদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মালিকানাধীন স্ট্যান্ডার্ড গ্রুপ জয়পুরহাটে ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি জেদ্দায় দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ, চারজন একই পরিবারের সদস্য ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল ঝিকরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে গাড়ির চাপায় বানরের মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

  • প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের বিলুপ্ত ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলা বিভক্ত করার পরিকল্পনার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধ বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ ও আখাউড়া স্থলবন্দর সংযোগ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন স্থানীরা। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে চলাচলকারী পারাবত এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের সূচি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, অবরোধের কারণে নিরাপত্তার স্বার্থে সিলেটগামী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ এবং কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকে রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতিতে বেশ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল- এই ছয়টি গ্রাম বিচ্ছিন্ন করে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। গত ৪ জুন এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হওয়ার পর থেকেই আন্দোলন চালিয়ে আসছেন এলাকাবাসী।

সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল- এই তিনটি ইউনিয়নকে ভেঙে নবগঠিত বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে একটি নতুন উপজেলা গঠনের দাপ্তরিক তৎপরতা শুরু হলে অসন্তোষ চূড়ান্ত রূপ নেয়। স্থানীদের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের চিঠি পাঠানো হলে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews