
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।(০৭ই নভেম্বর) শনিবার সকাল ১২ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪০বগুড়া -০৫ আসন ( শেরপুর- ধুনট নির্বাচনী এলাকার) মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য বিসিবির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী ( সানভি)
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপির নেতা মোখফিজুর রহমান বাচ্চু।
উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সম্পাদক জাহিদুল ইসলাম মধু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম টগর ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলফিজুর রহমন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান সদস্য সচিব মিশুক বাবু সম্রাট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্বরন তালুকদার ধুনট সরকারি ডিগ্রি কলেজের ছাত্র দল শাখার সভাপতি মিলন মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply