1. admin@dainikjamunaexpress.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা প্রায় বন্ধ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর ধুনটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা এনায়েতপুরের কৃষ্ণচূড়া মোড়ে খেলার মাঠের দাবিতে মানববন্ধন ঝিকরগাছায় অবৈধ নারিকেল তেল ও অননুমোদিত শিশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনিশ্চয়তায় গঙ্গা চুক্তি নবায়ন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব মুনসহ ৩ জনকে পুলিশে দিল ছাত্রদল মিসরে জ্বালানি ট্যাংকার দুর্ঘটনায় ভয়াবহ আগুন, নিহত ৩১ বানিয়াচংয়ে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা প্রাথমিকের প্রায় সব, মাধ্যমিকের ৮৩ শতাংশ বই পৌঁছেছে উপজেলায় তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ধর্মপাশায় পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু সিরাজগঞ্জ পৌরবাসীর নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে
শিরোনাম:

মিসরে জ্বালানি ট্যাংকার দুর্ঘটনায় ভয়াবহ আগুন, নিহত ৩১

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মিসরের রাজধানী কায়রোর একটি মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। আগুনে পুড়ে গেছে দুই ডজনের বেশি গাড়ি ও মোটরসাইকেল।

 

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যসূত্রে, কায়রোকে ঘিরে থাকা গুরুত্বপূর্ণ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিসরের কর্তৃপক্ষ।

 

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহত্তর কায়রোর অন্তর্গত গিজার ঘনবসতিপূর্ণ ওয়ারাক এলাকায় মহাসড়কের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা জ্বলন্ত গাড়ি থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একাধিক গাড়িতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। এ সময় ঘটনাস্থলের আশপাশে শত শত মানুষ জড়ো হন।

 

 

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেশটির পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

 

মিসরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। নিহতের প্রকাশিত সংখ্যা প্রাথমিক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

সড়ক নিরাপত্তার দুর্বলতার কারণে মিসরে প্রতিবছর দুর্ঘটনায় হাজারো মানুষের প্রাণহানি ঘটে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সড়কের বেহাল দশা এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগের অভাব অধিকাংশ দুর্ঘটনার প্রধান কারণ।

 

চলতি বছরের জানুয়ারিতেও দেশটির দক্ষিণাঞ্চলীয় বেনি সুয়েফ প্রদেশের কাছে একটি সড়কে একাধিক গাড়ির সংঘর্ষে ২১ জন নিহত ও ১৬ জন আহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews