1. admin@dainikjamunaexpress.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা প্রাথমিকের প্রায় সব, মাধ্যমিকের ৮৩ শতাংশ বই পৌঁছেছে উপজেলায় তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ধর্মপাশায় পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু সিরাজগঞ্জ পৌরবাসীর নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে চাঁদে আলু চাষে সাফল্য সকালের ভূমিকম্পে কেঁপে উঠল রংপুরসহ উত্তরবঙ্গ, উৎপত্তিস্থল নেপাল ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা নবীগঞ্জ অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মীভূত, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঝিকরগাছায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন, ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু কাজিপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান নুসরাত জাহান আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
শিরোনাম:
আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা প্রাথমিকের প্রায় সব, মাধ্যমিকের ৮৩ শতাংশ বই পৌঁছেছে উপজেলায় তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ ধর্মপাশায় পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু সিরাজগঞ্জ পৌরবাসীর নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে চাঁদে আলু চাষে সাফল্য সকালের ভূমিকম্পে কেঁপে উঠল রংপুরসহ উত্তরবঙ্গ, উৎপত্তিস্থল নেপাল

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন বন্ধের আহ্বানের মধ্য দিয়ে আজ ২৫ নভেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। একই সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এই পক্ষ।

 

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়। ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৯৩ সালে ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটি স্বীকৃতি পায়। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের স্বীকৃতি দেয়।

 

 

বাংলাদেশেও দীর্ঘদিন ধরে দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। ১৯৯৭ সাল থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি বাংলাদেশে দিবসটি ও প্রতিরোধ পক্ষ পালন করে আসছে। এ সময় বিভিন্ন সংগঠন সভা-সমাবেশ, আলোচনা, প্রচারাভিযানসহ নানা কর্মসূচির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা তৈরির চেষ্টা করে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সঙ্গে জড়িয়ে আছে ডোমিনিকান প্রজাতন্ত্রের তিন সাহসী নারী প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবালের নাম। ১৯৬০ সালের ২৫ নভেম্বর দেশটির স্বৈরশাসক রাফায়েল ট্রুজিলোর বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থাকার কারণে এই তিন বোনকে হত্যা করা হয়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই দিনটিকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়।

 

নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি এবং নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরাই দিবসটির মূল লক্ষ্য।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews