1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. dainikjamunaexpressnn@gmail.com : epputodu :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু জেলহত্যা দিবস আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি বাড়ল যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সিরাজগঞ্জে প্রভাস চন্দ্র সাহার পরলোকগমনে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির গভীর শোক প্রকাশ হবিগঞ্জে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত ধুনটে জাতীয় যুব দিবস উদযাপন সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা সভা এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম নতুন পে স্কেল : বর্ধিত বেতনের বিগত ৩ মাসের বকেয়া কবে পাবেন! ইরান যুদ্ধের ধাক্কায় তেলের বাজারে আগুন, ৫৪% দাম বেড়ে চাপে বিশ্ব ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ঝিকরগাছায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত নাসিরনগরে উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ,ইউএনও বরাবর আবেদন ঝিকরগাছায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে এনায়েত খান মহিলা কলেজ
শিরোনাম:
ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু জেলহত্যা দিবস আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি বাড়ল যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সিরাজগঞ্জে প্রভাস চন্দ্র সাহার পরলোকগমনে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির গভীর শোক প্রকাশ হবিগঞ্জে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত ধুনটে জাতীয় যুব দিবস উদযাপন সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা সভা

ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোর ঝিকরগাছার পদ্মপুকুর এলাকার রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার শিক্ষার্থী জমজ কন্যা শিশু (১০)’র যৌন নিপীড়নের অভিযোগ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির কাছে প্রমাণিত হয়নি বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।
তিনি জানান, এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেননি। অতিসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি সংবেদনশীল বিবেচনায় স্বপ্রোণদিত হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের নির্দেশ দেন। কিন্তু তদন্ত কমিটি অভিযোগের কোন সত্যতা পাইনি।
তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: অলীয়ার রহমান ‘জমজ কন্যা শিশু(১০)’র যৌন হয়রানি ও উৎপীড়নের অভিযোগের সত্যতা মেলেনি দাবি করে ঘটনার সারসংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করে তিনি বলেন, ” ঘটনার দিন সকালে অসাবধানতাবশত পায়ে পেরেক ফোটে।এদিন বিকালে মেয়েটির মা’ তা জানতে পারেন। এতে তিনি ক্ষুব্ধ হন। তাকে কেউ পরামর্শ দেন হুজুরকে টাইট দিতে হলে ইউএনওর কাছে অভিযোগ করতে হবে”। বিষয়টি তিনি লিখিত জবানবন্দিতে স্বীকারও করেছেন।
তিনি আরো বলেন, আমরা উভয়পক্ষের উপস্থিতিতে প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, স্থানীয় লোকজন ও অত্র মহিলা মাদ্রাসার হেফজ করা শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেছি। কিন্তু,কারো কাছ থেকে নেতিবাচক বক্তব্য পাইনি। বরং সবাই প্রশংসা করেছেন।
পাঠদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্দার বাইরে থেকে অত্র মাদ্রাসার নির্বাহী পরিচালক বা সুপার মাওলানা আব্দুর রহমান অধ্যায়নরত শিক্ষার্থীদের পাঠদানের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকেন।
পরিচালক মাওলানা আব্দুর রহমান বলেন,আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এসব অভিযোগ ছড়াচ্ছে। তদন্ত কমিটির কাছে তা প্রমাণিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews