1. admin@dainikjamunaexpress.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত হবিগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু জেলহত্যা দিবস আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি বাড়ল যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সিরাজগঞ্জে প্রভাস চন্দ্র সাহার পরলোকগমনে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির গভীর শোক প্রকাশ হবিগঞ্জে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত ধুনটে জাতীয় যুব দিবস উদযাপন সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা সভা এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম নতুন পে স্কেল : বর্ধিত বেতনের বিগত ৩ মাসের বকেয়া কবে পাবেন! ইরান যুদ্ধের ধাক্কায় তেলের বাজারে আগুন, ৫৪% দাম বেড়ে চাপে বিশ্ব ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

“ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা এই স্লোগানে খুলনা জেলা স্টেডিয়াম থেকে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক এম সাইফুল্লাহ সভাপতিত্ব করেন।

ঝিকরগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসন-৩১৪-এর সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী,পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল মমিন সুজন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী।

এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,থানা পুলিশের প্রতিনিধিগণ, বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া শিক্ষকবৃন্দ, নতুন কুঁড়ির রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সহ সকল সরকারি দপ্তরের প্রধানগণ,গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) কর্মসূচির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া বিষয়ক উদ্বুর্দ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন,খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী ক্রীড়াবিদ তৈরি হবে এবং ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে দেশের সুনাম বয়ে আনবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews