1. admin@dainikjamunaexpress.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দেবিদ্বারে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার গ্রেপ্তার মুরাদনগরে ডিস লাইনের তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, কিশোর আহত দেবিদ্বারে কিশোরীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার, এক মাস পর উদ্ধার কিশোরী হবিগঞ্জে এসকাফ সিরাপসহ আটক ১ রাণীনগরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার সিরাজগঞ্জে কওমী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন নবনির্বাচিত ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর শপথগ্রহণ অনুষ্ঠিত যারা দেশের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ- জি কে গউছ সিরাজগঞ্জে দুই ছাত্রীকে বিয়ে, এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা শিক্ষক প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ ব্যবসায় উন্নতির দোয়া হরমুজ প্রণালী পুরোপুরি নিয়ন্ত্রণে: ইরান হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর ঘিরে সারা দেশে চিরুনি অভিযান, মোতায়েন ১৬৮ প্লাটুন বিজিবি ও আনসার মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা প্রায় বন্ধ হবিগঞ্জে জেলা প্রশাসকের কাছে ‘আশা’র ৪শ কম্বল হস্তান্তর ধুনটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা এনায়েতপুরের কৃষ্ণচূড়া মোড়ে খেলার মাঠের দাবিতে মানববন্ধন
শিরোনাম:
দেবিদ্বারে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার গ্রেপ্তার মুরাদনগরে ডিস লাইনের তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, কিশোর আহত দেবিদ্বারে কিশোরীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার, এক মাস পর উদ্ধার কিশোরী হবিগঞ্জে এসকাফ সিরাপসহ আটক ১ রাণীনগরে আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার সিরাজগঞ্জে কওমী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন নবনির্বাচিত ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর শপথগ্রহণ অনুষ্ঠিত যারা দেশের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ- জি কে গউছ সিরাজগঞ্জে দুই ছাত্রীকে বিয়ে, এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা শিক্ষক প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ

দেবিদ্বারে কিশোরীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার, এক মাস পর উদ্ধার কিশোরী

  • প্রকাশিত : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে সাকিব আহাম্মেদ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, অপহরণের পর ওই কিশোরীকে প্রায় এক মাস একটি ভাড়া বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার এবং ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাকিব আহাম্মেদ দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংচর গ্রামের দক্ষিণপাড়ার ছামার বাড়ির মনু মিয়ার ছেলে। ভুক্তভোগী কিশোরী মুরাদনগর উপজেলার গান্দ্রা জুলেখা মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় কোতোয়ালি থানার নূরপুর দক্ষিণপাড়া এলাকার তাহমিনা আক্তারের বাড়ির নিচতলা থেকে সাকিব আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই কিশোরীকেও উদ্ধার করা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে বান্ধবীর সঙ্গে দেখা করতে দেবিদ্বার উপজেলার চাটুলী গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পাশের সড়কে যায় ওই কিশোরী। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সাকিব আহাম্মেদ, তার খালা রেখা বেগম (৪৫) এবং অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা।

মেয়েকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরে থানায় মামলা করেন তিনি। মামলায় সাকিব আহাম্মেদ ও তার খালা রেখা বেগমসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, অপহরণের পর তার মেয়েকে কুমিল্লা নগরীর একটি ভাড়া বাসায় আটকে রেখে প্রায় এক মাস ধরে নির্যাতন করা হয়েছে।

 

এদিকে অভিযুক্ত সাকিব আহাম্মেদের মায়ের দাবি, তার ছেলে ও ওই কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ে করেছে বলে তিনি জানতে পেরেছেন। তবে মেয়েটির বয়স কম হওয়ায় তাকে বাড়িতে পাঠানোর জন্য বোঝানো হয়েছিল। বয়স উপযুক্ত হলে পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করার কথাও বলা হয়েছিল বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, মেয়েটিকে কোনোভাবেই বাড়িতে পাঠানো সম্ভব হয়নি। পরে ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা হয়েছে বলে তিনি জানতে পারেন।

 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে অপহরণের মামলা করা হয়েছে। কিশোরী নাবালিকা। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গ্রেপ্তার সাকিব আহাম্মেদকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে ভুক্তভোগী কিশোরীর চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ২২ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews