1. admin@dainikjamunaexpress.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালালের কারাদণ্ড ধুনটে ভুট্রুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধর্মপাশায় দুইজন গাঁজাসেবীকে অর্থ ও কারাদন্ড রাণীনগরে তিন মাদক সেবির ছয় মাস করে কারাদন্ড সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ধর্মপাশা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন খুদে ডাক্তার পেল প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ হবিগঞ্জে এসকাফ সিরাপসহ দুই জন গ্রেপ্তার সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু ১৮ নভেম্বর কন্যাসন্তানকে নিয়ে বিরোধের জেরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা ধুনটে গোপালনগর ইউনিয়নে ডিজিটাল জরিপে গণসংযোগ কর্মসূচি হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কণ্ঠশিল্পী মমতাজকে

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

  • প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ঢাকার মিরপুরের কাফরুলে পোশাক শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

 

 

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কারখানা দুটিতে শ্রমিকের সংখ্যা প্রায় ৫ হাজার ১০০ জন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানা থেকে বের করে নিয়ে আসেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এক পর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত পোশাকশ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি।

 

 

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে জাহিদুল ইসলাম জানান, সকালে কাফরুলে একটু ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ আছে।

প্রসঙ্গত, সম্প্রতি ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি নিয়ে ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের একটি বড় অংশ ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনে নামেন। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও বিভিন্ন সময়ে আন্দোলনে উঠে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews