1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আশ্বাস,আজ রাত থেকে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন জয়পুরহাটে আধুনিক ৬ তলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ, স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু ঝিকরগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডা:মোসলেহ উদ্দীন ফরিদ এমপি মেম্বার পদে নতুন চমক, আলোচনায় তরুন মুখ শফিকুল মরেও অমর সাহসী লিটন দাশ, শিক্ষা ও গবেষণায় দেহ দান করেছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক দ্রব্য ও মোটরসাইকেলসহ ১ জন আটক মেম্বার পদে আলোচনায় নতুন মুখ জাকির মুন্সি ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ঝিকরগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর মেম্বার পদে আলোচনায় নতুন মুখ আফতাব : ভরসা রাখছে তৃনমূলে ঝিকরগাছার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অনিয়মতান্ত্রিক ভাবে হওয়ায় মানববন্ধন ও ঝাড়ুমিছিল অনুষ্ঠিত বেলকুচিতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, কুপিয়ে জখমের অভিযোগ: ৯৯৯-এ ফোন,পুলিশের হস্তক্ষেপ ও সমঝোতার উদ্যোগের পরদিনই ফের হামলা; গুরুতর আহত হয়ে ঢামেকে মমিন তৃণমূলের বাঁধভাঙ্গা সমর্থনে মেম্বার পদে আলোচনার শীর্ষে কামাল ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন ড.শফিকুর রহমান বেলকুচিতে প্রামানিক যুব সংগঠন কর্তৃক আয়োজিত “ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ২০২৬ অনুষ্ঠিত রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আশ্বাস,আজ রাত থেকে জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে নাট্যলোকের নতুন স্টুডিও থিয়েটার,সিরাজগঞ্জের সংস্কৃতিতে নতুন সম্ভাবনা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন জয়পুরহাটে আধুনিক ৬ তলা জেলা পরিষদ মার্কেট নির্মাণের উদ্যোগ, স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু ঝিকরগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ডা:মোসলেহ উদ্দীন ফরিদ এমপি মেম্বার পদে নতুন চমক, আলোচনায় তরুন মুখ শফিকুল মরেও অমর সাহসী লিটন দাশ, শিক্ষা ও গবেষণায় দেহ দান করেছেন হবিগঞ্জ মেডিকেল কলেজে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক দ্রব্য ও মোটরসাইকেলসহ ১ জন আটক মেম্বার পদে আলোচনায় নতুন মুখ জাকির মুন্সি ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

বেলকুচিতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, কুপিয়ে জখমের অভিযোগ: ৯৯৯-এ ফোন,পুলিশের হস্তক্ষেপ ও সমঝোতার উদ্যোগের পরদিনই ফের হামলা; গুরুতর আহত হয়ে ঢামেকে মমিন

  • প্রকাশিত : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মাসুদ রানা,বেলকুচি প্রতিনিধিঃ একদিন আগে ৯৯৯-এ ফোন, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি এবং দুই পক্ষকে শান্ত থাকার পরামর্শ—এর পরের দিনই আবার বসতবাড়িতে হামলার অভিযোগ। এবার হামলায় গুরুতর আহত হয়েছেন মোঃ আঃ মমিন। অভিযোগ উঠেছে, অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুরের পর তাকে কুপিয়ে জখম করা হয়েছে। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী, মা ও ভাইও। এমনকি স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা এবং গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।

ঘটনাটি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া মধ্যপাড়ার।

এ ঘটনায় মমিনের ভাই মোঃ আব্দুল হান্নান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় এজাহার দিয়েছেন। এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে অভিযুক্তরা লোহার রড, দা, শাবল, বাঁশের লাঠি ও কাঠের বাটামসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে প্রবেশ করেন।

এরপর শুরু হয় হামলা ও ভাঙচুর। মমিন বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তা ঠেকাতে গিয়ে তার বাম হাত গুরুতরভাবে কেটে যায় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

আহত মমিনকে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখানেই—একদিন আগে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার পরও পরদিন সন্ধ্যায় কীভাবে একই বিরোধ নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল?

এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

তবে এজাহারে করা অভিযোগগুলো তদন্তসাপেক্ষ; অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের তদন্তের ফল পাওয়ার পরই ঘটনার প্রকৃত চিত্র নিশ্চিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews