1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. dainikjamunaexpressnn@gmail.com : epputodu :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভা অনুষ্ঠিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি জাতীয় সংবিধান দিবস আজ ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু জেলহত্যা দিবস আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি বাড়ল যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সিরাজগঞ্জে প্রভাস চন্দ্র সাহার পরলোকগমনে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির গভীর শোক প্রকাশ হবিগঞ্জে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত ধুনটে জাতীয় যুব দিবস উদযাপন সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা সভা এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম নতুন পে স্কেল : বর্ধিত বেতনের বিগত ৩ মাসের বকেয়া কবে পাবেন! ইরান যুদ্ধের ধাক্কায় তেলের বাজারে আগুন, ৫৪% দাম বেড়ে চাপে বিশ্ব
শিরোনাম:
মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভা অনুষ্ঠিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি জাতীয় সংবিধান দিবস আজ ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু জেলহত্যা দিবস আজ

নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি। নারী দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল আলমের বিরুদ্ধে দুটি অভিযোগের প্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছে অনাকাঙ্ক্ষিত স্পর্শ এবং রূঢ় ও অসদাচরণ। এই দুই আচরণই যৌন হয়রানির পর্যায়ে পড়ে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।

তিনি জানান, জাহানারা আলমের অভিযোগের পর বিসিবি তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক একজন বিচারপতির নেতৃত্বে গঠিত ওই কমিটি উভয় পক্ষের বক্তব্য ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে। পরে প্রতিবেদনটি বিসিবি সভাপতির কাছে জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে মঞ্জুরুল আলমের বিরুদ্ধে দুটি অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানান মাহিন এম রহমান। তবে জাহানারা আলম আরও কয়েকজনের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন, সেগুলোর সত্যতা তদন্ত কমিটি পায়নি। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিসিবির পরিচালনা পর্ষদ মঞ্জুরুল আলমকে আজীবনের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। ফলে বিসিবিসংশ্লিষ্ট কোনো কার্যক্রমে তিনি আর অংশ নিতে পারবেন না।

প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে বিসিবির আইনজীবী বলেন, যৌন হয়রানির অভিযোগের তদন্তে ভুক্তভোগী ও সাক্ষীদের অনেক ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য উঠে আসে। এসব তথ্য প্রকাশিত হলে তাদের সম্মান ও গোপনীয়তা ক্ষুণ্ন হতে পারে। এ কারণে তদন্তের উপকরণ ও প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না করে গোপনীয় হিসেবে সংরক্ষণের বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা বাস্তবায়ন করেছে বিসিবি। ২০২৬ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে এ নীতিমালা গ্রহণ ও প্রকাশ করা হয়। পাশাপাশি অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। বিসিবির ওয়েবসাইটে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। নারী ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডে কর্মরত নারী কর্মীরাও যে কোনো সময় অভিযোগ জানাতে পারবেন।

মঞ্জুরুল আলমের আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা দুটি পৃথক রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন বলেও জানান মাহিন এম রহমান। তিনি বলেন, ওই দুটি মামলায় বিসিবির পক্ষে আইনজীবীরা নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নেন। শুনানির সময় তদন্ত প্রতিবেদন আদালতের সামনে উপস্থাপন করা হয়েছিল। আদালত প্রতিবেদনটি পর্যালোচনা করে মঞ্জুরুল আলমের করা রিট আবেদন দুটি খারিজ করে দেন।

এ ছাড়া যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা বাস্তবায়নের বিষয়ে একজন নারী ক্রীড়াবিদের করা আরেকটি রিট হাইকোর্টে বিচারাধীন রয়েছে বলে জানান বিসিবির এই আইনজীবী। ওই মামলায় বিসিবিও পক্ষভুক্ত। সেখানে তদন্ত প্রতিবেদনসহ এ পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো আদালতকে অবহিত করা হবে।

মাহিন এম রহমান বলেন, মঞ্জুরুল আলমের বিরুদ্ধে প্রচলিত আইনে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে জাহানারা আলমকে জানানো হয়েছে। তিনি মামলা করতে চাইলে বিসিবি প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে। কারণ, এ ধরনের ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগীকেই অভিযোগকারী হিসেবে আইনি পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সুনির্দিষ্ট পর্যবেক্ষণ তুলে ধরে মাহিন এম রহমান বলেন, মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ‘হাই-হ্যান্ডেড রুড বিহেভিয়ার’ এবং ‘ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচিং’- এই দুটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার ভাষ্য, দুটি আচরণই যৌন হয়রানির আওতায় পড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews