1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. dainikjamunaexpressnn@gmail.com : epputodu :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সংবিধান দিবস আজ ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু জেলহত্যা দিবস আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি বাড়ল যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সিরাজগঞ্জে প্রভাস চন্দ্র সাহার পরলোকগমনে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির গভীর শোক প্রকাশ হবিগঞ্জে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত ধুনটে জাতীয় যুব দিবস উদযাপন সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা সভা এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম নতুন পে স্কেল : বর্ধিত বেতনের বিগত ৩ মাসের বকেয়া কবে পাবেন! ইরান যুদ্ধের ধাক্কায় তেলের বাজারে আগুন, ৫৪% দাম বেড়ে চাপে বিশ্ব ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ঝিকরগাছায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত নাসিরনগরে উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ,ইউএনও বরাবর আবেদন ঝিকরগাছায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সংবিধান দিবস আজ

  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আজ ৪ নভেম্বর, বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বাঙালির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সংবিধানে।

১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান গৃহীত হলেও তা কার্যকর হয় একই বছরের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। দীর্ঘ পর্যালোচনা ও আলোচনার পর কমিটি সংবিধানের খসড়া প্রস্তুত করে।

বাংলাদেশের মূল সংবিধানে ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ এবং ৭টি তফসিল ছিল। এতে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের কাঠামো, নাগরিকের মৌলিক অধিকার, সরকারের ক্ষমতা ও দায়িত্ব এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতিমালা এই সংবিধানের মাধ্যমে নির্ধারিত হয়েছে।

প্রতি বছর ৪ নভেম্বর সংবিধান দিবস পালনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক যাত্রার ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews