1. admin@dainikjamunaexpress.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত হবিগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান ঝিকরগাছায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু জেলহত্যা দিবস আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি বাড়ল যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সিরাজগঞ্জে প্রভাস চন্দ্র সাহার পরলোকগমনে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির গভীর শোক প্রকাশ হবিগঞ্জে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত ধুনটে জাতীয় যুব দিবস উদযাপন সিরাজগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা সভা এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম নতুন পে স্কেল : বর্ধিত বেতনের বিগত ৩ মাসের বকেয়া কবে পাবেন! ইরান যুদ্ধের ধাক্কায় তেলের বাজারে আগুন, ৫৪% দাম বেড়ে চাপে বিশ্ব ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন তিনি

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে খুন, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বিএনপিসহ বর্তমান রাজনৈতিক নেতৃত্ব বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতির উন্নতি তো ঘটেইনি; বরং আরও অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

দেশে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমত প্রকাশের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অথচ বর্তমান পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে।

নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এ ধরনের ঘটনা নাগরিকের গণতান্ত্রিক অধিকার এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালনের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দমন-পীড়নের পথে হাঁটছে। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় সহিংসতা ও দমননীতির আশ্রয় নেওয়ায় সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের রাজনীতির মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। দেশে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হলে নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews