1. admin@dainikjamunaexpress.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে গাড়ির চাপায় বানরের মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত ধুনটে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রতি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হবিগঞ্জ জেলার শ্রেষ্ট ওসি লাখাই থানার শরীফ আহমেদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছায় বিএনপি নেতার গণসংযোগ লিফলেট বিতরণ প্রয়াত প্রভাস চন্দ্র সাহার স্মরণে কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে প্রার্থনা ও স্মরণ সভা শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের দ্বিতীয় তলার ছাদ ঢালাই ,ভক্তদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস শ্রী শ্রী যুগল কিশোর মন্দিরের তৃতীয় তলার ছাদ ঢালাই ,ভক্তদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশির মৃত্যু টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন অনুষ্ঠিত হবিগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি-ইউএনও
শিরোনাম:

হবিগঞ্জে গাড়ির চাপায় বানরের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির চাপায় বিরল প্রজাতির একটি উল্টো লেজি বানরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সড়ক পারাপারের সময় কোনো একটি দ্রুতগতির যানবাহনের চাপায় বানরটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।সাতছড়ি জাতীয় উদ্যান জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল। এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর পাশাপাশি বিরল প্রজাতির বানর, হনুমান, পাখি ও অন্যান্য প্রাণীর বসবাস রয়েছে। খাদ্য সংগ্রহ কিংবা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য এসব প্রাণী প্রায়ই উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সড়ক পারাপার করে। এ সময় দ্রুতগতির যানবাহনের কারণে বন্যপ্রাণীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।স্থানীয় সূত্র ও পর্যটকদের ভাষ্য অনুযায়ী, সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন সড়কে যানবাহনের বেপরোয়া গতি বন্যপ্রাণীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কায় থাকে। সামান্য অসতর্কতা কিংবা অতিরিক্ত গতির কারণে প্রাণ হারাতে হচ্ছে বন্যপ্রাণীদের। সাতছড়ি জাতীয় উদ্যাণের কো ম্যানেজমেন্ট কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। উদ্যানের ভেতর ও আশপাশের সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews