
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩জন মাদক সেবিকে ৬মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের এই অভিযান চালিয়ে তাদেরকে কারাদন্ড প্রদান করেন।
নাবিলা ইয়াসমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকেলে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড়িয়া পূর্বপাড়া গ্রামের বাছের শেখের ছেলে বাদশা শেখ (৫০) ও নাসির শেখ (৩২) এবং একই গ্রামের কয়সার প্রামানিকের ছেলে মিলন প্রামানিক (৪৫) কে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
Leave a Reply