
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের একটি বসতঘরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে গাঁজাসেবনরত অবস্থায় উপজেলার নোয়াবন্দ গ্রামের মো.বাবুল (৩২) ও আবুয়ারচর গ্রামের মো.রুবেল (৩৫) নামের দুইজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১০গ্রাম গাঁজা,গাঁজা সেবনের কল্কি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ধর্মপাশা থানার এসআই মো.শরীফুল ইসলাম বলেন, উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের মাদকসেবী মো.বাবুল ও একই ইউনিয়নের আবুয়ারচর গ্রামের মো.রুবেল কে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে এই দুইজনকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই দুইজনকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি (সামারি ট্রায়ালের) মাধ্যমে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড,দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওইদিনই এই দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply