
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় ভবনে রংয়ের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে শহিদ মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অনন্তপুর এলাকার আইয়ুব আলীর ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদ মিয়া হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাছুলিয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল হেকিম।
জানা যায়, সকালে শহিদ মিয়া আইয়ুব আলীর ভবনে রংয়ের কাজ করতে যান। সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply