
নূরুজ্জামান ফারুকী,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি, মনিহারি ও ফার্মেসিসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের স্টিল ব্রিজের ডান পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই বাজারের ওই দোকানগুলোতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয় বাসিন্দা আঃ আউয়াল মিয়ার মুদি দোকান, আদিল মিয়ার মনিহারি দোকান এবং আবুল মিয়ার মালিকানাধীন ‘মোহাম্মদিয়া ফার্মেসি’ সম্পূর্ণভাবে পুড়ে যায়।খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এর আগেই তিনটি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।নবীগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন
Leave a Reply