1. admin@dainikjamunaexpress.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জ অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মীভূত, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঝিকরগাছায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন, ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু কাজিপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান নুসরাত জাহান আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে ঢাকা ও আশেপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন বিয়ের পিঁড়িতে বসছেন অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ভুঁইয়া বাড়ির সন্তান মোঃ দ্বীন ইসলাম ভুঁইয়া বাংলাদেশ:ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ গাজায় খাদ্য বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৪ মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
শিরোনাম:
নবীগঞ্জ অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মীভূত, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঝিকরগাছায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন, ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু কাজিপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান নুসরাত জাহান আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে ঢাকা ও আশেপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঝিকরগাছায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ৯টায় ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, প্রশাসনিক কার্যক্রম ও কর্মক্ষেত্রে এআইয়ের ইতিবাচক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতিত্ব ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।

 

 

অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি অধিদপ্তরের পরিচালক মোঃ মাহাবুব আলম অনলাইনে বক্তব্যে বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। সরকারি সেবার মানোন্নয়ন, উদ্ভাবন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ঝিকরগাছা উপজেলা আইসিটি অফিসার মোঃ অহিদুল ইসলামের সঞ্চালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা।

 

 

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলিয়ার রহমান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালীয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জালাল আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা প্রোগ্রামার (বেনবেইস) জি এম ইসরাফিল ইসলাম, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সামছুর রহমান, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, লাউজানী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা প্রমুখ।
সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আইসিটি ল্যাব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews