
ছাম্মি আহমেদ আজমীর : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান,ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ঈমান আলী,প্রশাসনিক কর্মকর্তা মিলন চন্দ্র ঘোষ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।
উল্লেখ্য :পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম,প্রশাসনিক ব্যবস্থাপনা ও সাধারণ জনগণকে প্রদত্ত নাগরিক সেবার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল,জনবান্ধব ও সেবামুখী করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
Leave a Reply