
ছাম্মি আহমেদ আজমীর:“রপ্তানি মুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন,শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ.কে.এম.আনোয়ারুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান,সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মনজুরে মওলা,জেলা মৎস্য কর্মকর্তা মো:মাহবুবুর রহমান,সদর থানা অফিসার্স ইনচার্জ মো:রাকিবুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আমির হামজা।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন,দেশের পুষ্টি চাহিদা পূরণ,গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার,উন্নত ব্যবস্থাপনা ও খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা করতে কনো বিকল্প নেই।
Leave a Reply