1. admin@dainikjamunaexpress.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গোপালগঞ্জ পৌঁছেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ মানবতার সেবায় ও ভালোবাসার আলো ছড়াচ্ছে শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়ামে ফ্রি চক্ষু সেবা বিশ্ব শিশু দিবস আজ: যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫ কোটি শিশু কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ পাঁচ বছর পর খুলল আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যার রহস্য : আদালতে আসামির স্বীকারোক্তি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ কূটনীতিকের বৈঠক গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস আ.লীগের ডাকা লকডাউন ও উৎসকানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের এমপি সেলিম রেজার বার্তা আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
শিরোনাম:
ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গোপালগঞ্জ পৌঁছেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ মানবতার সেবায় ও ভালোবাসার আলো ছড়াচ্ছে শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়ামে ফ্রি চক্ষু সেবা বিশ্ব শিশু দিবস আজ: যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫ কোটি শিশু কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন

কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীনতম প্রায় দুই’শ বছরের শ্রী শ্রী কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে আয়োজিত ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপির নির্বাহী কমিটি সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

 

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টায় সাইদুর রহমান বাচ্চু কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে মহানামযজ্ঞের আয়োজক ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক খোঁজখবর নেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম,১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর শাহীন পারভেজ,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,কার্যকারী সহ-সভাপতি বীরের বিশ্বাস,সহ-সভাপতি ডা:উৎপল দাস,সহ-সভাপতি মলয় গুহ,সহ-সভাপতি গোবিন্দ সাহা,সাধারণ সম্পাদক এ্যাড:রনজিত মন্ডল স্বপন সহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাস করার অধিকার রয়েছে। ধর্ম যার যার,রাষ্ট্র সবার এই চেতনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।বিএনপি সবসময় মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করে।

তিনি আরও বলেন,এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন মানুষের মধ্যে ভালোবাসা,সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করে। মহানামযজ্ঞের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠিত হোক এটাই প্রত্যাশা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews