1. admin@dainikjamunaexpress.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ পাঁচ বছর পর খুলল আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যার রহস্য : আদালতে আসামির স্বীকারোক্তি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ কূটনীতিকের বৈঠক গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস আ.লীগের ডাকা লকডাউন ও উৎসকানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের এমপি সেলিম রেজার বার্তা আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার আজ বিশ্ব পুরুষ দিবস হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালালের কারাদণ্ড ধুনটে ভুট্রুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধর্মপাশায় দুইজন গাঁজাসেবীকে অর্থ ও কারাদন্ড রাণীনগরে তিন মাদক সেবির ছয় মাস করে কারাদন্ড সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
শিরোনাম:
‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ পাঁচ বছর পর খুলল আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যার রহস্য : আদালতে আসামির স্বীকারোক্তি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ কূটনীতিকের বৈঠক গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস আ.লীগের ডাকা লকডাউন ও উৎসকানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের এমপি সেলিম রেজার বার্তা আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

পাঁচ বছর পর খুলল আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যার রহস্য : আদালতে আসামির স্বীকারোক্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

মোঃ শফিকুল ইসলাম সোহেল,সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার পাঁচ বছর পর নেপথ্যের কারণ উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। এ ঘটনায় জড়িত অভিযোগে মোঃ শাওন আহম্মেদ সুজন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

​পিবিআই সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর রাতে আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়া এলাকার আবু বকর সিদ্দিকের সেমিপাকা টিনসেড বাড়ির একটি ভাড়া কক্ষে খুন হন তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু (৪০)। রাত পৌনে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটে। পরদিন ২৫ অক্টোবর নিহতের বাবা মোঃ সিদ্দিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
​তদন্তের দীর্ঘ পরিক্রমায় প্রথমে প্রায় ছয় মাস মামলাটি তদন্ত করে আশুলিয়া থানা পুলিশ। এরপর পুলিশ সদর দফতরের নির্দেশে তদন্তভার যায় সিআইডির হাতে। প্রায় এক বছর আট মাস তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন (সত্য) জমা দেয় সিআইডি। তবে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের দায়িত্ব দেন পিবিআই ঢাকা জেলাকে। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান এসআই (নিঃ) ফরহাদ মোল্লা।

 

 

​পরবর্তীতে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপির দিকনির্দেশনা ও জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে শাওন আহম্মেদ সুজনকে গ্রেফতার করা হয়।

 

 

​তদন্ত ও আসামির জবানবন্দির বরাত দিয়ে পিবিআই জানায়, আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও নিরিবিলি এলাকায় চলাফেরার সুবাদে বাদলের সঙ্গে মোর্শেদ (৩৪) নামের আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তির ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বাদল মাঝেমধ্যেই পুরুষদের নিয়ে মোর্শেদের ভাড়া বাসায় যেতেন। অন্যদিকে, ধামরাইয়ের একটি টেক্সটাইল প্রতিষ্ঠানে গাড়িচালক হিসেবে কাজ করার সময় বাদলের সঙ্গে পরিচয় হয় সুজনের।

 

 

​ঘটনার দিন ২৪ অক্টোবর রাতে এক তরুণীকে নিয়ে যাওয়ার কথা বলে ফোনে বাদলের সম্মতি নিয়ে রাত সাড়ে ৮টার দিকে এনায়েতপুর দক্ষিণপাড়ার ওই ভাড়া কক্ষে যান সুজন। কিন্তু সেখানে তরুণীকে না পেয়ে কারণ জানতে চাইলে বাদল নিজেই যৌন সম্পর্কের প্রস্তাব দেন। সুজন এতে রাজি না হলে বাদল জোর করে তার শার্টের পকেট থেকে ৩ হাজার টাকা কেড়ে নেন এবং যৌন সম্পর্ক না করলে কিংবা বাসা থেকে আরও ৫ হাজার টাকা এনে না দিলে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

 

​এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সুজন বাদলের ঘাড়ের বাম পাশে ঘুসি মারলে তিনি খাটে পড়ে হাঁপাতে থাকেন। ওই অবস্থায় গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন এবং মুখে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান সুজন।

 

​পুলিশ সুপার এম, এন, মোর্শেদ বলেন, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর ঘটনার প্রকৃত রহস্য বের করতে কাজ শুরু করে পিবিআই। এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews