1. admin@dainikjamunaexpress.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গোপালগঞ্জ পৌঁছেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ মানবতার সেবায় ও ভালোবাসার আলো ছড়াচ্ছে শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়ামে ফ্রি চক্ষু সেবা বিশ্ব শিশু দিবস আজ: যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫ কোটি শিশু কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ পাঁচ বছর পর খুলল আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যার রহস্য : আদালতে আসামির স্বীকারোক্তি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ কূটনীতিকের বৈঠক গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস আ.লীগের ডাকা লকডাউন ও উৎসকানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের এমপি সেলিম রেজার বার্তা আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
শিরোনাম:
ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গোপালগঞ্জ পৌঁছেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ মানবতার সেবায় ও ভালোবাসার আলো ছড়াচ্ছে শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়ামে ফ্রি চক্ষু সেবা বিশ্ব শিশু দিবস আজ: যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫ কোটি শিশু কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন

ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছায় ছেলের নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার জেরে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।

১৭ নভেম্বর ( মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না—এমন খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কক্ষে যান তার বাবা ইউনুস আলী। এ সময় তিনি প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রধান শিক্ষকের কক্ষে ঘটে যাওয়া ঘটনার দৃশ্য দেখা যায়। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের আরও এক ব্যক্তিকেও সেখানে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ জন শিক্ষক ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইউনুস আলীকে আটক করে।

এদিকে, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে ১৮ নভেম্বর ( বুধবার) বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews