1. admin@dainikjamunaexpress.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ধর্মপাশা থানার এসআই মো.শরীফুল ইসলাম জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনা, এমপির গাড়ি অবরুদ্ধ, বিএনপি নেতার গাড়ি ভাঙচুর চরধুনট বারোয়ারী মা কালী মহাশ্মশানের শুভ উদ্বোধন কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ধুনটে জাতীয় সমবায় দিবস উদযাপন ঝিকরগাছায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত বেলকুচিতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঝিকরগাছায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী টুকু টয়লেটে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ছুড়ে ফেললেন মা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি চিঠি শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ, সরকারের নজরদারিতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিল্পোদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর মালিকানাধীন স্ট্যান্ডার্ড গ্রুপ জয়পুরহাটে ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি জেদ্দায় দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ, চারজন একই পরিবারের সদস্য ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল
শিরোনাম:
ধর্মপাশা থানার এসআই মো.শরীফুল ইসলাম জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনা, এমপির গাড়ি অবরুদ্ধ, বিএনপি নেতার গাড়ি ভাঙচুর চরধুনট বারোয়ারী মা কালী মহাশ্মশানের শুভ উদ্বোধন কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ধুনটে জাতীয় সমবায় দিবস উদযাপন ঝিকরগাছায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

  • প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি ‘বড় আয়োজনের’ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রখ্যাত এই নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী অত্যন্ত ভাবগাম্ভীর্য ও বড় পরিসরে পালনের জন্য দলের স্থায়ী কমিটির তিন সদস্যকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সোমবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বৈঠকে তিনি ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নেবেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘‘গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, দেশের সাধারণ মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সর্বজনগ্রাহ্য একজন নেতা ছিলেন, দেশের মানুষের শ্রদ্ধা আছে। সেটাকে আমরা ভাবগাম্ভীর্য রেখে আয়োজন করবো, ইনশাল্লাহ।’’

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে লিভার, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগে গত ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সে সময় রাষ্টীয়ভাবে তিন দিন এবং দলের পক্ষ থেকে সাত দিনের শোক পালন করা হয়েছিল। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কখনো সংসদ নির্বাচনে পরাজিত হননি এবং সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও দেশ ছেড়ে যাননি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলীয় নেতাকর্মী ও অনুসারী হিসেবে তাঁরা চান নেত্রীর প্রথম মৃত্যুবার্ষিকীর এই স্মরণানুষ্ঠান যেন সবার কাছে গ্রহণযোগ্য ও স্মারক হয়ে ওঠে। সোমবারের বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews