
মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া)প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে করবো সমবায়, গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায়ী সমাবেশ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । (০৮ নভেম্বর) রবিবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স সভাকক্ষে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম ( অ: দা:)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক অফিসার মামুনুর রশীদ , হুমায়ূন কবির, রাজু ,জীবিকা উন্নয়নের আবু সাইদ সহ সমবায় বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply