
মান্নান শেখ,স্টাফ রিপোর্টারঃ করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
সিরাজগঞ্জের বেলকুচিতে ৫৫ তম জাতীয় সমবায়
দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে (৮ নভেম্বর রবিবার) সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান,উপজেলা প্রাণিসম্পাদক কর্মকর্তা নাজমুল হক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি থানা তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম,বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবয় সমিতি লিমিটেড এ-র সভাপতি ও
বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি,মুকুন্দগাতী বাজার বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী ভুঁইয়া-সহ
বেলকুচি উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায়র গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন ।
Leave a Reply