1. admin@dainikjamunaexpress.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে জেলা স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চিকিৎসা শেষে আবারো কারাগারে ইমরান খান আজ বিশ্বমঞ্চে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-পাবনা রুটে ২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ, ঝুঁকিপূর্ণ চার জেলায় বাড়তি ফোর্স এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাক শ্রমিকেরা বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, সালিশের নামে কালক্ষেপণ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু আজ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ফি বাড়ল ৪ ইউনিটে ধর্মপাশায় চারজন লড়ি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫জন গ্রেফতার ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি বিএনপি নেতার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ২ ধুনটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়ন ও নিরাপত্তায় জোনাল অফিসে কারিগরি সভা ঝিকরগাছার প্রবীণ রাজনীতিবিদ হারুন বিশ্বাসের মৃত্যু জানাজায় জেলা নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক শহীদ নূর হোসেন

ঢাকা-পাবনা রুটে ২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

পাবনা-ঢাকা রুটে নতুন চালু হতে যাওয়া দুই আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেসের’ টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রাথমিকভাবে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।

পাবনা থেকে ঢাকা রুটে ট্রেনের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজের সার্ভিস চার্জ ২০ টাকা যোগ হয়ে মোট ভাড়া দাঁড়াচ্ছে ৪৪৫ টাকা।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন এই দুই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট অনলাইনে নয়, পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। বিশেষ ওই যাত্রায় ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।

নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে ২০ নভেম্বর থেকে। এদিন ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

নিয়মিত চলাচলের সময় ঢাকা-পাবনা রুটে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews