1. admin@dainikjamunaexpress.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আজ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ফি বাড়ল ৪ ইউনিটে ধর্মপাশায় চারজন লড়ি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫জন গ্রেফতার ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি বিএনপি নেতার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ২ ধুনটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়ন ও নিরাপত্তায় জোনাল অফিসে কারিগরি সভা ঝিকরগাছার প্রবীণ রাজনীতিবিদ হারুন বিশ্বাসের মৃত্যু জানাজায় জেলা নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক শহীদ নূর হোসেন দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানোর অভিযোগে প্রেস মালিক গ্রেপ্তার হবিগঞ্জে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার ধর্মপাশা থানার এসআই মো.শরীফুল ইসলাম জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনা, এমপির গাড়ি অবরুদ্ধ, বিএনপি নেতার গাড়ি ভাঙচুর চরধুনট বারোয়ারী মা কালী মহাশ্মশানের শুভ উদ্বোধন কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি
শিরোনাম:
আজ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ফি বাড়ল ৪ ইউনিটে ধর্মপাশায় চারজন লড়ি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫জন গ্রেফতার ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি বিএনপি নেতার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ২ ধুনটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়ন ও নিরাপত্তায় জোনাল অফিসে কারিগরি সভা ঝিকরগাছার প্রবীণ রাজনীতিবিদ হারুন বিশ্বাসের মৃত্যু জানাজায় জেলা নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ফি বাড়ল ৪ ইউনিটে

  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি ইউনিটে আবেদন ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাঁচটি ইউনিট হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ। এর মধ্যে আইবিএ ছাড়া বাকি চারটি ইউনিটে গত শিক্ষাবর্ষের তুলনায় আবেদন ফি বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। চারুকলা ইউনিটের ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪০০ টাকা। তবে আইবিএ ইউনিটের আবেদন ফি আগের মতোই ১ হাজার ৫০০ টাকা রাখা হয়েছে।

চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালীর যেকোনো শাখায় আবেদন ফি জমা দেওয়া যাবে। এ ছাড়া অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে।

কোন ইউনিটের পরীক্ষা কবে
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, প্রথমে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইবিএ ছাড়া সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিন ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষায় নম্বরবণ্টন
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। আইবিএ ইউনিটে থাকবে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা।

সময়ের ক্ষেত্রে সাধারণ তিন ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট বরাদ্দ থাকবে। চারুকলা ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় দেওয়া হবে। আইবিএ ইউনিটে এমসিকিউ পরীক্ষার সময় ৯০ মিনিট এবং

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews