1. admin@dainikjamunaexpress.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু আজ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ফি বাড়ল ৪ ইউনিটে ধর্মপাশায় চারজন লড়ি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫জন গ্রেফতার ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি বিএনপি নেতার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ২ ধুনটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়ন ও নিরাপত্তায় জোনাল অফিসে কারিগরি সভা ঝিকরগাছার প্রবীণ রাজনীতিবিদ হারুন বিশ্বাসের মৃত্যু জানাজায় জেলা নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক শহীদ নূর হোসেন দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানোর অভিযোগে প্রেস মালিক গ্রেপ্তার হবিগঞ্জে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার ধর্মপাশা থানার এসআই মো.শরীফুল ইসলাম জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনা, এমপির গাড়ি অবরুদ্ধ, বিএনপি নেতার গাড়ি ভাঙচুর চরধুনট বারোয়ারী মা কালী মহাশ্মশানের শুভ উদ্বোধন কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শিরোনাম:
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু আজ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ফি বাড়ল ৪ ইউনিটে ধর্মপাশায় চারজন লড়ি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫জন গ্রেফতার ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি বিএনপি নেতার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ২ ধুনটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়ন ও নিরাপত্তায় জোনাল অফিসে কারিগরি সভা

দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানোর অভিযোগে প্রেস মালিক গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার ও ফেস্টুন ছাপানোর অভিযোগে মো. মহসিন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার মহসিন মিয়া দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আক্কাস ডাক্তারের বাড়ির মো. ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি দেবিদ্বার নিউমার্কেটের কলেজ রোড এলাকায় অবস্থিত খন্দকার প্লাজার ‘সেবা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড প্রেস’-এর মালিক।

পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের ব্যানারে ওই প্রেসে বেশ কিছু ফেস্টুন ও ব্যানার ছাপানোর কাজ চলছিল।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশ প্রেসটিতে ঝটিকা অভিযান চালায়। এ সময় সেখান থেকে সদ্য ছাপানো ২৬টি ফেস্টুন ও ব্যানার জব্দ করা হয়। একই সঙ্গে এসব ছাপানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেসের মালিক মহসিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অভিযোগে প্রেস মালিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews