1. admin@dainikjamunaexpress.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু আজ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ফি বাড়ল ৪ ইউনিটে ধর্মপাশায় চারজন লড়ি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫জন গ্রেফতার ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি বিএনপি নেতার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ২ ধুনটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়ন ও নিরাপত্তায় জোনাল অফিসে কারিগরি সভা ঝিকরগাছার প্রবীণ রাজনীতিবিদ হারুন বিশ্বাসের মৃত্যু জানাজায় জেলা নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক শহীদ নূর হোসেন দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানোর অভিযোগে প্রেস মালিক গ্রেপ্তার হবিগঞ্জে ৬ ফুট লম্বা অজগর উদ্ধার ধর্মপাশা থানার এসআই মো.শরীফুল ইসলাম জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনা, এমপির গাড়ি অবরুদ্ধ, বিএনপি নেতার গাড়ি ভাঙচুর চরধুনট বারোয়ারী মা কালী মহাশ্মশানের শুভ উদ্বোধন কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
শিরোনাম:
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু আজ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ফি বাড়ল ৪ ইউনিটে ধর্মপাশায় চারজন লড়ি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫জন গ্রেফতার ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি বিএনপি নেতার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ২ ধুনটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়ন ও নিরাপত্তায় জোনাল অফিসে কারিগরি সভা

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি বিএনপি নেতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

ঝিকরগাছায় যশোরের আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন। তিনি চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়ে দৃঢ়তার সাথে বলেন, “সন্ত্রাসীদের কোন দল থাকতে পারে না।
চাঁদাবাজ সন্ত্রাসী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে। মনে রাখতে হবে,সন্ত্রাসীদের কোন দল নেই। ব্যক্তি ও দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করতে হবে”- বলেন তিনি।
সভায় ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেফতার, মাদকনির্মূল,কিশোরগ্যাঙের
দৌরাত্ব্যরোধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় অতিসাম্প্রতিক সময়ে ফুলের রাজ্য গদখালীতে ফুল পর্যটকদের সাথে স্থানীয় ও বহিরাগত কতিপয় উশৃংখল-বখাটে মাস্তান-সন্ত্রাসীদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ উত্ত্যক্ত করা,অসৌজন্যমূলক আচরণ ও হেনস্থা করার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় ‘ফুল সেক্টরে’ এর নেতিবাচক প্রভাব পড়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে।
সভায় পৌর শহরের যানজট নিরসন,অবৈধ স্থাপন অনুচ্ছেদ ও উপজেলা ব্যাপি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং মজুদদার কালোবাজারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সহ বাজারদর নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির তদারকি অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৯নভেম্বর (সোমবার) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।
সভায় সহকারি কমিশনার (ভূমি) মি.শপথ বৈরাগী, থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান হাসান সামাদ নিপুনসহ বিএনপি জামায়াতের নেতৃবৃন্দসহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়ে তিনি দৃঢ়তার সাথে বলেন, সন্ত্রাসীদের কোন দল থাকতে পারে না।
চাঁদাবাজ সন্ত্রাসী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে। মনে রাখতে হবে,সন্ত্রাসীদের কোন দল নেই। ব্যক্তি ও দলের চেয়ে দেশ বড়। দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করতে হবে বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews