
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান,সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ব্রজপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী জাহানার বিবি (৩৬),নবাবেব তাম্বু গ্রামের ছাবের আলী প্রামানিকের ছেলে খবির উদ্দীন(৫৬),হাবিবুর (৫০) এবং ওহিদুল ইসলাম (৩৬) কে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার সদুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। তাদেরকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply