1. admin@dainikjamunaexpress.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে জেলা স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চিকিৎসা শেষে আবারো কারাগারে ইমরান খান আজ বিশ্বমঞ্চে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-পাবনা রুটে ২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ, ঝুঁকিপূর্ণ চার জেলায় বাড়তি ফোর্স এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাক শ্রমিকেরা বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, সালিশের নামে কালক্ষেপণ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যু আজ আওয়ামী যুবলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নতুন করে শ্রমিক অস্থিরতার পর ১৪৬ পোশাক কারখানায় কাজ বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, ফি বাড়ল ৪ ইউনিটে ধর্মপাশায় চারজন লড়ি চালককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড আত্রাইয়ে পুলিশের অভিযানে ৫জন গ্রেফতার ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি বিএনপি নেতার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত ২ ধুনটে আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন নবীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থার মানোন্নয়ন ও নিরাপত্তায় জোনাল অফিসে কারিগরি সভা ঝিকরগাছার প্রবীণ রাজনীতিবিদ হারুন বিশ্বাসের মৃত্যু জানাজায় জেলা নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক শহীদ নূর হোসেন

এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম জ্যোতি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

জানা গেছে, নুসরাতের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews