1. admin@dainikjamunaexpress.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গোপালগঞ্জ পৌঁছেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ মানবতার সেবায় ও ভালোবাসার আলো ছড়াচ্ছে শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়ামে ফ্রি চক্ষু সেবা বিশ্ব শিশু দিবস আজ: যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫ কোটি শিশু কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ পাঁচ বছর পর খুলল আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যার রহস্য : আদালতে আসামির স্বীকারোক্তি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ কূটনীতিকের বৈঠক গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস আ.লীগের ডাকা লকডাউন ও উৎসকানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের এমপি সেলিম রেজার বার্তা আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
শিরোনাম:
ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গোপালগঞ্জ পৌঁছেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ মানবতার সেবায় ও ভালোবাসার আলো ছড়াচ্ছে শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়ামে ফ্রি চক্ষু সেবা বিশ্ব শিশু দিবস আজ: যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫ কোটি শিশু কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন

আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন

  • প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

দেশের ১১তম প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজ ৬২তম জন্মদিন। দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় এবং প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হওয়ার পর এটিই তার প্রথম জন্মদিন। দিনটি অনাড়ম্বরভাবে পারিবারিক আয়োজনে উদযাপন করবেন প্রধানমন্ত্রী। দলীয়ভাবে কোনো কর্মসূচি নেই।

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে দলীয় কোনো কর্মসূচি নেই। দেশের মানুষের প্রত্যাশা পূরণ, মেধাভিত্তিক সমাজ গঠন এবং একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছেন, জন্মদিনের এই শুভক্ষণে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করছি।’ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একাধিক সদস্য দেশ রূপান্তরকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তার জন্মদিন পারিবারিকভাবে পালন করবেন। তবে ছাত্রদল প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রদল।

 

তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। তারেক রহমানের শৈশব শুরু হয় একটি বিনয়ী পরিবেশে যেখানে সরল জীবনযাপন ছিল তার পরিবারের মূলমন্ত্র। তিনি ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে (আইআর) ভর্তি হন।

 

রাজনীতিতে পদার্পণ : তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনের সময় তিনি তার দলের পক্ষে জনমত গঠনে কাজ করেন। এই নির্বাচনে তিনি তার মা খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন। সেনা সমর্থিত ওয়ান-ইলেভেনের সরকারের সময় তিনি গ্রেপ্তার হন। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্য যান। এর আগে ২০০২ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে ব্যাপক গণসংযোগ চালান তারেক রহমান।

 

লন্ডনে অবস্থানকালেই ২০০৯ সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় প্রবাসে থেকে অত্যন্ত দূরদর্শিতার সঙ্গে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখেন এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন। এরপর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন।

দেশে ফেরার মাত্র কয়েক দিনের মাথায় মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে গভীর শূন্যতার মুখোমুখি হন তিনি। সেই শোককে শক্তিতে পরিণত করে ২০২৬ সালের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এ ছাড়া চলতি বছরের এপ্রিলে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকাতেও স্থান করে নেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews