1. admin@dainikjamunaexpress.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ধর্মপাশায় পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু সিরাজগঞ্জ পৌরবাসীর নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে চাঁদে আলু চাষে সাফল্য সকালের ভূমিকম্পে কেঁপে উঠল রংপুরসহ উত্তরবঙ্গ, উৎপত্তিস্থল নেপাল ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা নবীগঞ্জ অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মীভূত, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঝিকরগাছায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন, ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফরম উত্তোলন করলেন শাহাদাত হোসেন ঠান্ডু কাজিপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান নুসরাত জাহান আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে ঢাকা ও আশেপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির
শিরোনাম:
ধর্মপাশায় পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক মো:আমিনুল ইসলাম হবিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু সিরাজগঞ্জ পৌরবাসীর নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে পাইপলাইন স্থাপন ও মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে চাঁদে আলু চাষে সাফল্য সকালের ভূমিকম্পে কেঁপে উঠল রংপুরসহ উত্তরবঙ্গ, উৎপত্তিস্থল নেপাল ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা নবীগঞ্জ অগ্নিকান্ডে ৩টি দোকান ভস্মীভূত, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি ঝিকরগাছায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন, ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী

চাঁদে আলু চাষে সাফল্য

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য পেলেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে দীর্ঘদিন থাকার ক্ষেত্রে খাবারের চিন্তা অনেকটাই কমবে বলে দাবি মহাকাশচারীদের। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় এই গবেষণা চালিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

 

সম্প্রতি ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। চাঁদ থেকে আনা পাঁচ রকমের মাটিতে গবেষকরা ‘মোডক’ প্রজাতির আলু চাষ করে সাফল্য চালিয়েছেন। লালচে খোসা ও সাদা শাঁসের এই আলু খুব দ্রুত বড় হয়। ফলাফলও পাওয়া গেছে দ্রুত।

 

চাঁদের মাটিতে চাষ কেন কঠিন? :চাঁদের পৃষ্ঠ ‘রেগোলিথ’ নামক পাথরকুচি ও ধুলোয় ঢাকা। পৃথিবীর মাটির মতো চাঁদের মাটিতে কোনো জৈব পদার্থ বা নাইট্রোজেন থাকে না। উলটো তামাসহ নানা ভারী ধাতু রয়েছে, যা ফসলের জন্য বিষাক্ত। তাই শুধু চাঁদের মাটিতে আলুর শিকড় গজায়নি। এই সমস্যা মেটাতে গবেষকরা চাঁদের মাটির সঙ্গে ‘ভার্মিকম্পোস্ট’ বা কেঁচো সার (রেড উইগলার কেঁচো দিয়ে তৈরি) মেশান। দেখা যায়, মাত্র ৫ শতাংশ সার মেশাতেই আলুর শিকড় গজাতে শুরু করে। আর ৩০ শতাংশ সার মেশাতেই পৃথিবীর মাটির মতো দারুণ ফলন হয়।

 

 

চাঁদে ঘাঁটি গড়ার প্রস্তুতি ও আলুর গুণাগুণ :২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে চায় নাসা। ২০৩০ সালের আগে একই লক্ষ্য নিয়েছে চীনও। চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু পৃথিবী থেকে সব খাবার বয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই চাঁদেই চাষাবাদ জরুরি। বিজ্ঞানীদের মতে, আলু থেকে প্রচুর ক্যালোরি পাওয়া যায়। এতে কলার চেয়েও বেশি পটাশিয়াম, ভিটামিন সি, প্রোটিন এবং ফাইবার রয়েছে। এমনকী আলু খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে।

 

 

চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? :গ্রিনহাউজে ছোট টবে এই পরীক্ষা চালানো হয়েছিল। ফলে আলুগুলোর ওজন ১০ গ্রামের কম হয়েছে। বিজ্ঞানীরা এখনো সেই আলু খেয়ে দেখেননি, সবই ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় দেখা যায়, এই আলু খাওয়ার জন্য নিরাপদ এবং পুষ্টিগুণও অটুট। তবে কয়েকটি নমুনায় সামান্য ভারী ধাতু মেলায় আরো নজরদারি প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

 

মহাকাশে আলু চাষের চেষ্টা অবশ্য নতুন নয়। ২০১৭ সালে পেরুর আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র জানিয়েছিল, মঙ্গল গ্রহের পরিবেশেও আলুর অঙ্কুরোদ্গম সম্ভব। চলতি বছরের শুরুতে নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্লাস্টিকের ব্যাগে একটি বেগুনি আলু চাষ করে সফলতা পেয়েছিলেন। তার নাম দিয়েছিলেন ‘স্পাডনিক’। অভিকর্ষ না থাকায় সেটির শিকড় নিচের বদলে ওপরের দিকে উঠে গিয়েছিল। পেটিট জানিয়েছিলেন, হলিউডের ‘দ্য মার্শিয়ান’ সিনেমায় অভিনেতা ম্যাট ডেমনের আলু চাষ দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।

 

তালিকায় রয়েছে অন্যান্য ফসল :চাঁদের মাটিতে আলুর পাশাপাশি অন্যান্য ফসল নিয়েও কাজ চলছে। গত মার্চেই কেঁচো সার মিশিয়ে চাঁদের মাটিতে ছোলা ফলানো হয়েছিল। এছাড়া টম্যাটো, লেটুস এবং আলফালফা নিয়েও গবেষণা চলছে। এই গবেষণার সহ লেখক ডেভিড হ্যান্ডি জানিয়েছেন, এই প্রযুক্তি পৃথিবীরও কাজে লাগবে। মরুভূমি, ঘনবসতিপূর্ণ শহর এবং দূষিত অনুর্বর জমিতে ফসল ফলাতে এই পদ্ধতি দারুণ কার্যকরী হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews