1. admin@dainikjamunaexpress.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে সুনামগঞ্জে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গোপালগঞ্জ পৌঁছেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ মানবতার সেবায় ও ভালোবাসার আলো ছড়াচ্ছে শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়ামে ফ্রি চক্ষু সেবা বিশ্ব শিশু দিবস আজ: যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫ কোটি শিশু কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান
শিরোনাম:
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে সুনামগঞ্জে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন

বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার

  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

বিপিএলের একাদশ আসর ঘিরে সন্দেহজনক নানা কর্মকাণ্ডের জেরে পুরোনো ফিক্সিং বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে গত বছর ফেব্রুয়ারিতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি। দীর্ঘ অনুসন্ধান শেষে অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বাধীন এই কমিটি জমা দিয়েছে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন।

 

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৯ ক্রিকেটারকে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম থেকে বাইরে রাখে আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা হলেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, নিহাদুজ্জামান ও আল আমিন।

 

বোর্ড পরিবর্তন হতেই বদলে যায় অনেক কিছু। তামিম ইকবালের বোর্ড ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনকে অতটা আমলে নেয়নি। তবে ৯ ক্রিকেটারের ওপর অন্যদের চেয়ে বেশি নজরদারি থাকবে বলে জানান ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল কাউন্সেল ব্যারিস্টার মাহিন এম রহমান।

দ্বাদশ আসরেও ফিক্সিংয়ের বেশ কিছু অভিযোগ আসে। তদন্ত শেষে তিন দফায় এখন পর্যন্ত ১০ জনের নাম প্রকাশ করেছে বিসিবি। যাদের সবাইকে সাময়িক নিষিদ্ধ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। ৭ জন দোষ স্বীকার করায় চূড়ান্ত শাস্তির অপেক্ষা। বাকি ৩ জন নিজেদের নির্দোষ দাবি করায় ট্রাইবুনালে হবে নিষ্পত্তি।

 

ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করে শাস্তির অপেক্ষায় থাকাদের মধ্যে আছেন ক্রিকেটার অমিত মজুমদার, সিলেট টাইটান্সের টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, বিসিবির সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হোসেন এবং চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম রাশেদ।

 

অভিযোগ অস্বীকার করে ট্রাইব্যুনালে বিচারের অপেক্ষায় রয়েছেন তিনজন। তারা হলেন বিসিবির সাবেক পরিচালক মুখলেসুর রহমান শামীম, বিসিবির সাবেক কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি এবং দুর্বার রাজশাহীর কর্মকর্তা আমিন খান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews