1. admin@dainikjamunaexpress.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে সুনামগঞ্জে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গোপালগঞ্জ পৌঁছেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ মানবতার সেবায় ও ভালোবাসার আলো ছড়াচ্ছে শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়ামে ফ্রি চক্ষু সেবা বিশ্ব শিশু দিবস আজ: যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫ কোটি শিশু কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন ‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান
শিরোনাম:
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে সুনামগঞ্জে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন

ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ইনকিয়াদ আহমেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় এমকে সুপার মার্কেটে আধুনিক ও নান্দনিক খাবারের আয়োজন নিয়ে যশোর রোড এমকে ফুড কোর্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (২০নভেম্বর) বিকাল ৪টায় এক আনন্দঘন পরিবেশে ফিতা কেটে ফুড কোর্টটির শুভ উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক (ইউএনও) এম সাইফুল্লাহ।

তিনি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় উদ্যোক্তাদের এমন ব্যতিক্রমী আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন,শিক্ষিত তরুণ উদ্যোক্তারা চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে এ ধরনের সৃজনশীল আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতে পারবে। অন্যদেরকেও কর্মসংস্থানের পথ দেখাবে। তিনি পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত দেশীয় ঐতিহ্যের খাবার তৈরির উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মুকুট, নির্বাহী পরিচালক সোহেল হাওলাদার,ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফুড কোর্টের বিশেষত্ব ও খাবারের প্রতিটি কার্টের রয়েছে আলাদা নাম, নিজস্ব খাবারের মেনু এবং ভিন্নধর্মী খাবারের আয়োজন। দেশীয় ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ও আধুনিক খাবারের সমাহার থাকছে এখানে।
সামুদ্রিক খাবারপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে রয়েছে ব্লু ওয়েভ। এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের সি-ফুড, যেমন-কাঁকড়া,অক্টোপাস,লবস্টার, চিংড়ি,স্কুইড,বিভিন্ন সামুদ্রিক মাছসহ আরও নানা ধরনের সামুদ্রিক মৎস্য ও প্রাণিজ খাবার।
দেশীয় খাবারের পাশাপাশি ভারতীয় খাবারের বৈচিত্র্যময় আয়োজন রয়েছে দেশি ডিলাইটসে। এখানে পাওয়া যাবে হাঁসের মাংস, সীতা রুটি,ডোসা, পাও ভাজি, মালাইরুটি, চটপটিসহ বিভিন্ন ধরনের সুস্বাদু দেশি ও ইন্ডিয়ান খাবার।
রয়েছে বিভিন্ন স্বাদের স্পেশাল ফ্লেভার জুস এবং মুখরোচক খাবারের ডেইলি রোজ বার।এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের ফ্লেভার জুস, বটফোনা, চুইঝালের সোলা মুড়িসহ আরও আকর্ষণীয় খাবার।

 

বাঙালির ঐতিহ্যবাহী খাবার ও মুখরোচক আয়োজন নিয়ে রয়েছে বাঙালি বাইটস।এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের মৌসুমি পিঠা, ফুচকা, দই ফুচকা, মটকা বিফ, মটকা চা এবং বিভিন্ন ধরনের রুটি।
এছাড়া মিষ্টান্ন ও ফাস্টফুডপ্রেমীদের জন্য রয়েছে টেস্টি কার্ট। এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের কেক,পুডিং,মোমো,হালিম, পিৎজাসহ আরও নানা ধরনের আকর্ষণীয় ও সুস্বাদু খাবার। কর্তৃপক্ষের মতে,যশোর রোড এমকে ফুড কোর্ট প্রতিষ্ঠার মূললক্ষ্য হলো ঝিকরগাছা ও আশপাশের এলাকার মানুষের জন্য একটি পরিচ্ছন্ন, সুন্দর,আধুনিক ও পরিবারবান্ধব খাবারের পরিবেশ তৈরি করা।

 

 

একই জায়গায় বিভিন্ন স্বাদের দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পিঠা,সামুদ্রিক খাবার, ভারতীয় খাবার, ফাস্টফুড, ডেজার্ট এবং পানীয়ের সমাহার তৈরি করায় বিশেষ উদ্যোগ।
পাশাপাশি স্থানীয় তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি করা এবং ঝিকরগাছার খাদ্য ও বিনোদন সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews