1. admin@dainikjamunaexpress.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ পাঁচ বছর পর খুলল আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যার রহস্য : আদালতে আসামির স্বীকারোক্তি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ কূটনীতিকের বৈঠক গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস আ.লীগের ডাকা লকডাউন ও উৎসকানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের এমপি সেলিম রেজার বার্তা আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার আজ বিশ্ব পুরুষ দিবস হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালালের কারাদণ্ড ধুনটে ভুট্রুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধর্মপাশায় দুইজন গাঁজাসেবীকে অর্থ ও কারাদন্ড রাণীনগরে তিন মাদক সেবির ছয় মাস করে কারাদন্ড সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
শিরোনাম:
‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ পাঁচ বছর পর খুলল আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যার রহস্য : আদালতে আসামির স্বীকারোক্তি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ কূটনীতিকের বৈঠক গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস আ.লীগের ডাকা লকডাউন ও উৎসকানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের এমপি সেলিম রেজার বার্তা আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

আ.লীগের ডাকা লকডাউন ও উৎসকানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের এমপি সেলিম রেজার বার্তা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ডাকা ১৯ শে নভেম্বরের  সর্বাত্মক লকডাউন কর্মসূচী উপলক্ষে বিভিন্ন জায়গায় সহিংসতা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা,বিপরীতে প্রতিহিংসা পরায়ণ ও ক্ষোভ থেকে আওয়ামী লীগের একাধিক সাবেক সংসদ সদস্য ও নেতাকর্মীদের বাসভবনে আগুন দিয়েছে বিএনপি ও তাঁর মিত্ররা। মূলত এসব কর্মকাণ্ড ও উৎসকানির ফাঁদে পা না দিয়ে সহিংসতাকারী আইনের হাতে তুলে দিতে বলেছেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।

 

তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে করা পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

 

“সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) সংসদীয় এলাকার জনগণ ও বিএনপি পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও বিনীত আহ্বান:

প্রিয় সিরাজগঞ্জ-১ সংসদীয় এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ভাই ও বোনেরা।

আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে নাশকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধে আপনারা যেভাবে দিনরাত মাঠে থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় সাহসী ভূমিকা রেখেছেন, তার জন্য আমি আপনাদের প্রত্যেকের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের ত্যাগ, সাহস আর দলের প্রতি অবিচল ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তবে একই সঙ্গে আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, কারও উস্কানির ফাঁদে পা দেবেন না। আবেগের বশে বা অতি উৎসাহী হয়ে কারও বাড়িঘর, দোকানপাট বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা এ ধরনের কোনো বিশৃঙ্খল কাজে কেউ জড়াবেন না। মনে রাখবেন, বিএনপি গণতন্ত্র, আইনের শাসন ও শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের কোনো কাজের মাধ্যমে যেন দলের সুনাম ক্ষুণ্ন না হয় এবং কেউ আমাদের গায়ে সহিংসতার দায় চাপানোর সুযোগ না পায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

যারা নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিচার আমরা নিজের হাতে তুলে নেব না। এমন কাউকে পেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন এবং আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন। কাজিপুরের প্রতিটি মানুষ, দলমত নির্বিশেষে, যেন নিরাপদে ও শান্তিতে থাকতে পারেন, এটাই হোক আমাদের সবার অঙ্গীকার।

আপনাদের সবার সহযোগিতা ও শৃঙ্খলাপূর্ণ আচরণ কামনা করছি”।

সেলিম রেজা
সংসদ সদস্য, সিরাজগঞ্জ-১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews