1. admin@dainikjamunaexpress.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ পাঁচ বছর পর খুলল আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যার রহস্য : আদালতে আসামির স্বীকারোক্তি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ কূটনীতিকের বৈঠক গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস আ.লীগের ডাকা লকডাউন ও উৎসকানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের এমপি সেলিম রেজার বার্তা আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার আজ বিশ্ব পুরুষ দিবস হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান ৫ দালালের কারাদণ্ড ধুনটে ভুট্রুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধর্মপাশায় দুইজন গাঁজাসেবীকে অর্থ ও কারাদন্ড রাণীনগরে তিন মাদক সেবির ছয় মাস করে কারাদন্ড সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ: পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভূমধ্যসাগরে নৌকাডুবিতে হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
শিরোনাম:
‘আমার নাই ঘরবাড়ি’ গান দিয়ে যাত্রা শুরু কান্তারপল্লী মিউজিকের সিরাজগঞ্জের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান রাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ পাঁচ বছর পর খুলল আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যার রহস্য : আদালতে আসামির স্বীকারোক্তি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ কূটনীতিকের বৈঠক গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস আ.লীগের ডাকা লকডাউন ও উৎসকানির ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের এমপি সেলিম রেজার বার্তা আজ লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে। আজ থেকে ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

 

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম। তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ পর্যন্ত চালানো হচ্ছে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতোই গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

 

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন অতিক্রম করে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। অন্যদিকে, ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।

 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আবারও আগের নির্ধারিত রুটে চলাচল করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews