1. admin@dainikjamunaexpress.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন বিয়ের পিঁড়িতে বসছেন অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ভুঁইয়া বাড়ির সন্তান মোঃ দ্বীন ইসলাম ভুঁইয়া বাংলাদেশ:ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ গাজায় খাদ্য বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৪ মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে সুনামগঞ্জে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গোপালগঞ্জ পৌঁছেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি
শিরোনাম:
নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন বিয়ের পিঁড়িতে বসছেন অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ভুঁইয়া বাড়ির সন্তান মোঃ দ্বীন ইসলাম ভুঁইয়া বাংলাদেশ:ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ গাজায় খাদ্য বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৪ মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

গাজায় খাদ্য বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৪

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

গাজা উপত্যকায় খাদ্য সহায়তা বিতরণকারী একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক হামলায় আরও একজন নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের এসব হামলার ঘটনা ঘটল। এর মধ্যে শীতকালীন বৃষ্টি ও বন্যায় গাজায় মানবিক সংকট আরও গভীর হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) গাজা সিটির পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণে নিয়োজিত একটি ভ্যানে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি রয়টার্সকে জানান, গাড়িটির ভেতরে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি ত্রাণ সংস্থার লোগোযুক্ত কাগজপত্র ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, হামলার শিকার গাড়িটি তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

হামলার প্রত্যক্ষদর্শী বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু জেইন আল-দায়া বলেন, গাড়িটি তাঁবুতে বসবাস করা দরিদ্র ও বাস্তুচ্যুত মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করছিল। শিশুদের মধ্যে খাবার বিতরণের জন্য গাড়িটি থামতে যাচ্ছিল, ঠিক তখনই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার কাজ যারা করছে, তারাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

 

এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বে অবস্থিত হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, নিহত ব্যক্তিকে পরে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়।

 

এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে তিনজন আহত হন। তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আল-খলিলি বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজার মানুষের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণ এখনো সেখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা।

 

পশ্চিম তীরেও বসতি স্থাপনকারীদের হামলা:

গাজায় হামলার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে।

শুক্রবার রাতে রামাল্লার উত্তরে দুরা আল-কারি গ্রামের কাছে একটি অবৈধ ইসরায়েলি বসতির নিরাপত্তারক্ষীদের গুলিতে ৪২ বছর বয়সী হামজা মাসউদ সালিম আবদো নিহত হন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ আটকে রেখেছে। এ ঘটনায় আরও এক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

পশ্চিম তীর থেকে আল জাজিরার প্রতিবেদক নূর ওদেহ বলেন, বসতি স্থাপনকারীরা প্রায় দায়মুক্তি নিয়েই ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে।

 

শীতের আবহাওয়ায় বাড়ছে মানবিক সংকট:

এদিকে শীতকালীন বৃষ্টি ও বন্যায় গাজার বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, রান্নার জন্য ফিলিস্তিনিদের আবর্জনা পোড়াতে হচ্ছে। সংস্থাটির ফিলিস্তিনবিষয়ক পরিচালক শন হিউজ বলেন, এখন সেই আবর্জনাও ভিজে গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, মিসরে থাকা এক লাখের বেশি তাঁবু ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে গাজায় পাঠানো যাচ্ছে না। তাঁবুর মাঝের খুঁটির ব্যাস কত হবে, সে বিষয়েও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

আইওএমের গাজা কর্মসূচির প্রধান কার্ল বেকার বলেন, এসব তাঁবু কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, এ সময়ে ইসরায়েল ৬০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

 

এ ছাড়া তিন বছর আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৪ হাজার ৭৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামনে দিনগুলোতে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আল জাজিরার প্রতিবেদক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews