1. admin@dainikjamunaexpress.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন বিয়ের পিঁড়িতে বসছেন অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ভুঁইয়া বাড়ির সন্তান মোঃ দ্বীন ইসলাম ভুঁইয়া বাংলাদেশ:ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ গাজায় খাদ্য বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৪ মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে সুনামগঞ্জে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা ধর্মপাশায় সৌরবিদ্যুতের টাওয়ারের থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হবিগঞ্জে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার একজনের ছিল বিয়ের দিন ঝিকরগাছায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় শিক্ষকের ওপর হামলা, অভিভাবক আটক কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গোপালগঞ্জ পৌঁছেছেন আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি
শিরোনাম:
নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন বিয়ের পিঁড়িতে বসছেন অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ভুঁইয়া বাড়ির সন্তান মোঃ দ্বীন ইসলাম ভুঁইয়া বাংলাদেশ:ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ গাজায় খাদ্য বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৪ মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

বাংলাদেশ:ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ-ভারতের গঙ্গা ও পদ্মা নদীর পানিবণ্টন-সংক্রান্ত বিষয় নিয়ে আজ রোববার (২২ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) গুরুত্বপূর্ণ বৈঠক।

 

তবে আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচনার এজেন্ডায় রাখা হয়নি বলে জানিয়েছে যৌথ নদী কমিশন।

 

এর আগে, গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানিবণ্টনের তথ্য আদান-প্রদানের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি বিদ্যমান চুক্তির অধীনে এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রমত্তা পদ্মা প্রায় জলহীন হয়ে পড়ে। এতে দেশের কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

 

উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান রাখা হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।

 

আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 

এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে, ভবিষ্যতে বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও সেখানে ন্যায্য হিস্যা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি ক্লজ যুক্ত করতে হবে। বিদ্যমান চুক্তি নবায়ন করা হলেও পানি পাওয়ার নিশ্চয়তা শর্ত যুক্ত করতে চায় বাংলাদেশ।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews