
ছাম্মি আহমেদ আজমীর:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে শহরের ই.বি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন,তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে যোগ্য,ত্যাগী ও জনসম্পৃক্ত নেতৃত্ব বাছাই করা জরুরি। দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,নাজমুল হাসান তালুকদার রানা,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,মুন্সি জাহিদ আলম,নুর কায়েম সবুজ,মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,জেলা স্বেচ্ছাসেবক দলের
আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস,সদস্য সচিব মিলন হক রঞ্জু,যুগ্ম-আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং মনোনয়নপ্রত্যাশীরা।
Leave a Reply