1. admin@dainikjamunaexpress.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কাজিপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান নুসরাত জাহান আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে ঢাকা ও আশেপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন বিয়ের পিঁড়িতে বসছেন অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ভুঁইয়া বাড়ির সন্তান মোঃ দ্বীন ইসলাম ভুঁইয়া বাংলাদেশ:ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ গাজায় খাদ্য বিতরণকারী গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ৪ মালয়েশিয়ায় অভিযানে ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ বিদেশি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ঝিকরগাছায় এমকে ফুড এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘শেখ হাসিনা ছাড়া দেশ অচল’, পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি বিপিএল ফিক্সিং: ৭ ক্রিকেটার-কর্মকর্তার দায় স্বীকার ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে সুনামগঞ্জে সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ
শিরোনাম:
কাজিপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান নুসরাত জাহান আজ বসছে মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক উদ্বোধন এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে ঢাকা ও আশেপাশের এলাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বিএনপির সিরাজগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন

কাজিপুর উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস সরকারের ২৭ তম মৃত্যু বার্ষিকী আজ

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস সরকারের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ নভেম্বর। ১৯৯৯ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে কাজিপুরের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া।

আব্দুল কুদ্দুস সরকার দীর্ঘ ১৫ বছর কাজিপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভোগার পর ৫৮ বছর বয়সে ২৩ নভেম্বর বেলা ১১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুর সংবাদে তৎকালীন ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী মোহাম্মদ নাসিম গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি কাজিপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোহাম্মদ সেলিমও শোক প্রকাশ করেন। শোকবার্তায় তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তৎকালীন সময়ে প্রয়াত এই নেতার স্মরণে কাজিপুর থানা আওয়ামী লীগ কার্যালয়ে শোকসভার আয়োজন করা হয়েছিল। ২৪ নভেম্বর কাজিপুরের নাটুয়ারপাড়া কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। জানাজায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল কুদ্দুস সরকার কাজিপুরে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে ভূমিকা রেখেছেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক অবদান স্থানীয় রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়।

আজ তাঁর ২৭তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা।

 

সংবাদ সূত্র: সংরক্ষিত পুরোনো সংবাদপত্রের প্রতিবেদন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews